রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

বুয়েট ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ১৫ এপ্রিল

Paris
Update : রবিবার, ১১ এপ্রিল, ২০২১

এফএনএস : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে আগামী ১৫ এপ্রিল থেকে। ওই দিন সকাল ১০টা থেকে অনলাইনের মাধ্যমে এ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলবে আগামী ২৪ এপ্রিল বিকেল ৩টা পর্যন্ত। গতকাল শনিবার ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বুয়েট কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, এবার কোভিড-১৯ মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষার মাধ্যমে দুই ধাপে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে চারটি ধাপে। এতে নির্বাচিত প্রার্থীদের নিয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদনের যোগ্যতা : প্রার্থীকে দেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা বোর্ড থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.০০ এবং এইচএসসিতে জিপিএ ৫.০০ পেতে হবে। মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় গণিত, পদার্থ ও রসায়ন এর ৩০০ নম্বরের মধ্যে ২৭০ নম্বর পেতে হবে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ক্ষেত্রেও সমমানের গ্রেড/নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীদের থেকে ১ম থেকে ২৪ হাজার তম পর্যন্ত সকল শিক্ষার্থীকে প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। এই বাছাইয়ের ক্ষেত্রে শিক্ষার্থীর মাধ্যমিক পরীক্ষার গণিত, পদার্থ ও রসায়ন পরীক্ষার মোট প্রাপ্ত নম্বর, গনিতে প্রাপ্ত নম্বর এবং পদার্থবিজ্ঞানে প্রাপ্ত নম্বরকে অগ্রাধিকারের ক্রম হিসেবে বিবেচনা করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris