সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

কত টাকার মালিক পায়েল সরকার

Paris
Update : রবিবার, ১১ এপ্রিল, ২০২১

এফএনএস : ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে বিজেপির তারকা প্রার্থী অভিনেত্রী পায়েল সরকার। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়ছেন তিনি। নির্বাচন কমিশনের কাছে যে হলফনামা জমা দিয়েছেন তাতে তার বিষয়-আশয় সম্পর্কে বিস্তারিত উল্লেখ করেছেন তিনি। কমিশনে জমা দেয়া হলফনামা অনুযায়ী পায়েলের হাতে নগদ টাকা রয়েছে ৫০ হাজার। এসবিআইয়ের একটি এবং এইচডিএফসির একটিসহ মোট দুই অ্যাকাউন্টে রয়েছে মোট ১ লাখ ৩২ হাজার ৯২৬ টাকা। এছাড়াও মিউচুয়াল ফান্ডে রয়েছে ৫ লাখ ২ হাজার টাকা।

আড়াই লাখ টাকার এলআইসি রয়েছে। এ ছাড়া আইসিআইসিআই এবং এইচডিএফসি ব্যাংকে আলাদা করে তিনটি পলিসি রয়েছে ৩২ লাখ টাকার। হলফনামায় একটি গাড়ির কথা উল্লেখ করেছেন পায়েল। অডি এ৬১। ২০১৪ সালে গাড়িটি ১৬ লাখ টাকায় কিনেছিলেন তিনি। পায়েলের কাছে সোনাদানা রয়েছে ৫৬ গ্রাম। এছাড়াও সোনা এবং অন্যান্য মূল্যবান জিনিস রয়েছে আড়াই লাখ টাকার। অর্থাৎ তার অস্থাবর সম্পত্তির পরিমাণ মোট ৭১ লাখ ৫৮ হাজার ৩০৭ টাকা।

পারিবারিক সূত্রে কিংবা নিজের উপার্জনে কোনো জমি তার নামে নথিভুক্ত নেই বলেই হলফনামায় জানিয়েছেন তিনি। তবে একটি ফ্ল্যাট রয়েছে তার। আনন্দপুর মাদুরদোহাতে ওই ফ্ল্যাটেই থাকেন তিনি। ২০১৫ সালে ফ্ল্যাটটি কিনেছিলেন তিনি। ১৬০০ বর্গফুটের ওই ফ্ল্যাটের ক্রয়মূল্য ছিল ১ কোটি ৩৭ লাখ ৭২ হাজার ৬৬০ টাকা। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা।

২০০৩ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক পায়েলের স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪০ লাখ টাকা। আইসিআইসিআই ব্যাংক থেকে ৫৯ লাখ ৯৪ হাজার ৩৩৬ টাকার গৃহঋণ নিয়েছেন তিনি। এ ছাড়া আর কোনো ঋণ নেই তার। এবারের নির্বাচনে মোট আট দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে তিন দফার ভোট শেষ হয়েছে। আগামী ২ মে এই নির্বাচনের ফল ঘোষণা করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris