সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

সুখবর দিলেন কবরীর ছেলে

Paris
Update : রবিবার, ১১ এপ্রিল, ২০২১

এফএনএস : কোভিড-১৯ আক্রান্ত নন্দিত অভিনেত্রী ও সাবেক সাংসদ সারাহ বেগম কবরী এখন রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। বিষয়টি নিয়ে গত দুদিন ধরেই ভক্তদের মনে উৎকণ্ঠা বিরাজ করছে। কেমন আছেন এই তারকা- জানতে চাওয়া হয়েছিল তার ছেলে শাকের চিশতীর কাছে! তিনি কিছুটা সুখবরই দিলেন। জানালেন, মিষ্টি মেয়েখ্যাত এই তারকার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। খাওয়া-দাওয়াসহ সবকিছুই স্বাভাবিক করছেন তিনি। শাকের বললেন, ‘মা’র শারীরিক অবস্থা এখন বেশ স্থিতিশীল।

আমাদের দুশ্চিন্তা কমলেও এখনও তা শেষ হয়নি। তিনি এখনও আইসিইউতে। তাই বলা যায়, ঝুঁকিও পুরোপুরি কাটেনি। আমি খাবার নিয়ে গিয়ে ওনাকে খাইয়েছি। আমার সঙ্গে নানা বিষয়ে তিনি কথাও বলেছেন। মনে হলো, মানসিকভাবে মা বেশ স্ট্রং আছেন। এটাই সবচেয়ে খুশির বিষয়। আমরা আশা করছি, কিছুদিনের মধ্যে উনি সুস্থ হয়ে উঠবেন এবং বাসায় ফিরবেন। সবার কাছে ওনার জন্য দোয়া চাইছি।’ মায়ের আক্রান্ত হওয়াটা বেশ আশ্চর্য ঠেকেছে তার কাছে।

জানালেন, কবরী শুরু থেকেই স্বাস্থ্যবিধি মেনে কাজ করতেন। করোনার কারণে আর্থিক ক্ষতি স্বীকার করেই শুটিং বন্ধ রেখেছিলেন। তবুও আক্রান্ত হয়ে গেলেন। গত ৫ এপ্রিল কবরীর নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউর প্রয়োজন হয়। হাসপাতালটিতে বেড খালি না থাকায় প্রধানমন্ত্রী কার্যালয়ের সহযোগিতায় তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে স্থানান্তরিত করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris