২৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১, ১১:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার
বিজ্ঞাপন

এফএনএস : মাদারীপুর জেলার কালকিনি উপজেলা থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর মোয়াজ্জেম সরদার (৪২) ও তার স্ত্রী মোকসেদা বেগমের (৩৪) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার আলীনগর এলাকার রাজাচর গ্রামের একটি খাল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। দম্পতির লাশ উদ্ধারের খবরে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। জানা গেছে, গত সোমবার রাতে মোয়াজ্জেম ও মোকসেদা বেগম দম্পতি বাড়ি থেকে হঠাৎ করেই নিখোঁজ হন। সেদিন রাত থেকেই পরিবারের লোকজন তাদের খোঁজাখুজি করতে থাকেন।

অবশেষে গতকাল শুক্রবার দুপুরে ওই এলাকার হাবিব বেপারীর বাড়ির পাশের একটি খালে কচুরিপানার মধ্যে তাদের হাত-পা বাঁধা লাশ দেখতে পায় পরিবার ও এলাকাবাসী। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত মোয়াজ্জেম সরদার আলীনগর এলাকার রাজাচর গ্রামের মফছের সরদারের ছেলে। স্থানীয়রা জানান, সন্তানদের সঙ্গে রাতের খাবার খাওয়া শেষে সবাই ঘুমানোর জন্য যার যার ঘরে চলে যান। সকালে তার মেয়ে বাবা-মায়ের ঘরের দরজা খোলা পায় তবে বাবা-মা কাউকে ঘরে দেখতে পায়নি। সকাল থেকে খোঁজ-খবর করেও কোথাও তাদের সন্ধান পাওয়া যায়নি।

পরে এ ঘটনায় কালকিনি থানায় একটি মামলা করা হয়। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, নিহত মোয়াজ্জেম একটি হত্যা মামলার সাক্ষী ছিলেন। হয়তবা এর জেরেই এ হত্যার ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন, খবর পেয়ে নিহত দুজনের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর বলা যাবে কিভাবে তাদের হত্যা করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন