রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

তারের জঞ্জালের কবলে নগরীর সিসি ক্যামেরা!

Paris
Update : শনিবার, ১০ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার : বিগত বছরগুলোর মতো এবারও চলতি বছরে ১৩ ফেব্রুয়ারি নগরীর বিভিন্ন পয়েন্টে বসানো সিসি ক্যামেরার সহায়তায় রুবিনা খাতুন নামের একজন এনজিও কর্মীর ছিনতাই হওয়া দুটো মোবাইল ও নগদ টাকা সমেত ব্যাগ উদ্ধার করে রাজপাড়া থানা পুলিশ। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে মহানগরের নিরাপত্তা ও পুলিশি নজরদারি বাড়ানোর জন্য ১৭টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ৬৫টি ক্যামেরা বসিয়েছিল রাজশাহী সিটি করপোরেশন। এর আগে মহানগর পুলিশের উদ্যোগেও আটটি পয়েন্টে ১৬টি সিসি ক্যামেরা বসানো হয়।

মহানগরে চুরি, ছিনতাই, খুন ও বখাটেদের অনেক তৎপরতা ছাড়াও যৌন হয়রানিসহ অন্যান্য অপরাধমূলক কর্মকান্ড রুখে দিতে নানাভাবে নগর পুলিশকে সহায়তা করছে এইসকল ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো। সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে মহানগরজুড়ে এবার ৫০০ ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে। এরইমধ্যে ৩০০ সিসি ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে। ফুটেজ পর্যবেক্ষণ করে তাৎক্ষণিকভাবে অনেক সমস্যারও দ্রুত সমাধান পেয়েছে প্রশাসন। ইতিমধ্যেই, রাজশাহী মহানগর পুলিশ সদর দফতরে পুলিশের অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার গঠন করা হয়েছে। সেখানে সেন্ট্রাল সিসি ক্যামেরা কন্ট্রোল ইউনিট নিরবচ্ছিন্নভাবে মহানগর এলাকা মনিটরিংয়ের কাজ করছে।

নগরবাসির জানমালের নিরাপত্তা আর সাবলীল ও স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরার নিমিত্তে নগরীর বিভিন্ন পয়েন্টে বসানো সিসি ক্যামেরাগুলোর বেশকয়েকটির অবস্থান প্রায় অকার্যকর পন্থায় চলমান রয়েছে বেশ কয়েক মাস ধরে। কোন কোন স্থানের সিসি ক্যামেরাগুলো নিম্নমূখিবস্থায় সেবা দিয়ে যাচ্ছে বেশ কয়েকমাস ধরেই। আবার কোথাওবা লক্ষ্য করা গেছে ডিসের কেবল মেরামত করতে গিয়ে অর্দ্ধভাঙ্গাবস্থায় ঝুলন্ত হয়ে মাটির দিকে মুখ করে আছে সিসি ক্যামেরা। আবার কোন কোন স্থানের সিসি ক্যামেরার সম্মুখভাগ ঢেকে গেছে ডিস ও অন্যান্য ক্যাবলের কারণে। বিষয়গুলো নগরীর সচেতনমহলকে ভাবিয়ে তুলেছে সংশ্লিষ্টদের নিয়মিত পর্যবেক্ষনের বিষয়টিকে।

নগরীর নিউমার্কেট এলাকার একটি পোলে দেখা গেছে, তিনটি সিসি ক্যামেরার মধ্যে দুটো সুনির্দিষ্ট দিকে মুখ করে অবস্থান করলেও একটি ক্যামেরার অবস্থান নিম্নমুখি। অন্যদিকে, গণকপাড়া মোড়ের একটি পোলে বসানো সিসি ক্যামেরাটি ডিসের ক্যাবল মেরামত করতে গিয়ে অর্দ্ধ ভাঙ্গাবস্থায় ঝুলে ছিল বেশ কয়েক সপ্তাহ। পরে সেটি মেরামত করার জন্য সংশ্লিষ্টরা নিয়ে গেলেও এখনো পর্যন্ত যথাস্থানে পুণঃস্থাপন করা হয়নি। সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকার জেবি শপিং মলের উত্তর-পূর্ব কোণের একটি পোলে থাকা প্রায় ছয়টি সিসি ক্যামেরার মধ্যে ছোট ক্যামেরাটি উত্তরমূখী হবার কথা থাকলেও সেটি কোন এক কারণে মাটির দিকে অবস্থান নিয়ে নিম্নমুখি হয়ে সেবা দিচ্ছে দিনের পর দিন। ঐ একইস্থানের আরো একটি ছোট সিসি ক্যামেরার অবস্থান পূর্বদিকে হবার কথা থাকলেও সেটিও নিজ অবস্থান থেকে কিছুটা সড়ে গিয়ে প্রায় নিম্নমুখি হয়ে সেবা দিচ্ছে নগরবাসিকে।

উল্লেখ্য যে, গেল বছরের ১০ আগস্টের ঘটনা। ওইদিন সন্ধ্যায় রাজশাহী মহানগরের ব্যস্ততম মনিচত্বর এলাকায় স্বামীর সামনেই স্ত্রীকে যৌন হয়রানি করে বখাটেরা। এতে বাধা দিতে গিয়ে লাঞ্ছিত হন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক। পরে পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে গত ১৬ আগস্ট শিক্ষকের স্ত্রী তাবাসুম ফারজানা বাদী হয়ে বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেন। এরপর রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে এবং সবাইকে চিহ্নিত করতে সক্ষম হয়। পরে তিনজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

সিসি ক্যামেরার সাহায্যেই মহানগরের হেতেমখাঁ এলাকায় কলেজছাত্র খুনের রহস্য উদঘাটন ও এর সঙ্গে সংশ্লিষ্ট একজনকে পুলিশ গ্রেফতার ও এরপর রুয়েটের এক ছাত্রী অটোরিকশায় লাঞ্ছিত হওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়। তাদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা সম্ভব হয় মহানগরে বসানো এ সিসি ক্যামেরার সূত্র ধরেই। রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের নির্দেশে গঠিত অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারের সুফল পেতে শুরু করেছে সবাই।

এছাড়া রহস্যঘেরা জটিল মামলার সহজ সমাধান দিয়েছে সিসি ক্যামেরার ফুটেজ। তাই সিসি ক্যামেরার বদৌলতে পাওয়া এমন সফলতার অনেক গল্পই এখন জমেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ঝুড়িতে। জমিজমা নিয়ে বিরোধের জেরে গত ১২ মার্চ মহানগরের ষষ্ঠীতলা এলাকায় এক ব্যক্তির ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। তাদের হামলার সেই দৃশ্য ধরা পড়ে পাশে থাকা সিসি ক্যামেরায়। এরও আগে মহানগরের বাইপাস সড়কে পুলিশ সার্জেন্টের ওপর হামলার ঘটনা ঘটে। সেই ঘটনা সিসি ক্যামেরার ফুটেজ দেখে পরে অপরাধী শনাক্ত করা হয়।

নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে বসানো সিসি ক্যামেরার একাংশের মালিক রাসিক আর অন্যাংশের মালিক আরএমপি। কাদের সিসি ক্যামেরাগুলো নিজস্থান থেকে কিছুটা বিচুত্য হয়ে অন্য ও নিম্নমুখি হয়ে সেবা প্রদান করছে সেটি সংশ্লীষ্ট কর্তাব্যক্তিদেরকেই দেখতে হবে বলে মন্তব্য নগরীর সচেতনমহলের। আবার অনেকেই এবিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, নিরাপত্তার স্বার্থে স্থাপন করা সিসি ক্যামেরাগুলো যদি যথার্থভাবে নিজের সেবা প্রদান করতে না পারে তবে উক্তস্থানগুলো অনিরাপদ স্থানে পরিণত হবে।


আরোও অন্যান্য খবর
Paris