সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

রোবট নির্মাতা প্রতিষ্ঠান কিনছে হিউন্দাই মোটর্স

Paris
Update : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

এফএনএস আইটি : বস্টন ডায়নামিকস বিক্রি করে দিচ্ছে সফটব্যাংক। রোবট নির্মাতা প্রতিষ্ঠানটিকে কিনে নিচ্ছে হিউন্দাই মোটর্স। সম্প্রতি গণমাধ্যমের প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। কোরিয়া ইকোনোমিক ডেইলির এক প্রতিবেদন বলছে, এক লাখ কোটি ওনের বিনিময়ে বস্টন ডায়নামিকস বিক্রি করতে রাজি হয়েছে সফটব্যাংক। তবে, মালিকানা হাতবদল এখনও চূড়ান্ত হয়নি। ডিসেম্বরের ১০ তারিখ এক বোর্ড মিটিংয়ে এটি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

এর আগে ব্লুমবার্গের এক প্রতিবেদনে উঠে এসেছিল, নভেম্বরের শুরু থেকে বস্টন ডায়নামিকসের মালিকানা হাতবদলের ব্যাপারে আলোচনা চলছে। অদ্ভুত আকারের রোবট বানানোর জন্য বস্টন ডায়নামিকস প্রযুক্তিপ্রেমীদের পরিচিত একটি নাম। এ বছরের মধ্যবর্তী সময়ে ৭৫ হাজার ডলারে নিজেদের রোবোটিক কুকুর ‘স্পট’ বিক্রি করা শুরু করেছ প্রতিষ্ঠানটি। চার পায়ের এ রোবট কুকুরটি সিঁড়ি চড়তে, ভেড়া তাড়াতে এবং রিকশা টানতে সক্ষম।

এ বছরের শুরুর দিকে কোভিড-১৯ প্রশ্নেও চিকিৎসা খাতে ব্যবহৃত হয়েছে রোবটটি। বস্টন ডায়ানামিকস ২০১৭ সালে সফটব্যাংকের অধীনে যাওয়ার পর থেকে নিজেদের প্রযুক্তি নিয়ে বাণিজ্যের ব্যাপারে মনোনিবেশ করেছে। নব্বইয়ের দশকে এমআইটি থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে ২০১৩ সালে গুগল কিনে নিয়েছিল। গুগলের অধীনে নিজেদের গবেষণা ধাপ ভালোভাবেই পার করেছে প্রতিষ্ঠানটি।


আরোও অন্যান্য খবর
Paris