রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

দেশে করোনায় আরও ৬৩ মৃত্যু, শনাক্ত ৭৪৬২

Paris
Update : শনিবার, ১০ এপ্রিল, ২০২১

এফএনএস : রাজধানীসহ সারাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয় হাজার ৫৮৪ জনে। এ সময়ে নমুনা পরীক্ষায় নতুন আরও সাত হাজার ৪৬২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ছয় লাখ ৭৩ হাজার ৫৯৪ জনে। দেশের সরকারি-বেসরকারি ২৪৩টি ল্যাবরেটরিতে ৩১ হাজার ৮৭৯টি নমুনা সংগ্রহ ও ৩১ হাজার ৬৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩ দশমিক ৫৭ শতাংশ।

প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৬২ শতাংশ। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ সময়ে সুস্থ হয়ে উঠেছেন তিন হাজার ৫১১ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৬৮ হাজার ৫৪১ জনে। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৪ দশমিক ৪০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৬৩ জনের মধ্যে বিশোর্ধ্ব দুইজন, ত্রিশোর্ধ্ব পাঁচজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব ১৬ জন এবং ষার্টোর্ধ্ব ৩৬ জন রয়েছেন। বিভাগওয়ারি হিসেবে দেখা গেছে, মৃত ৬৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪২ জন, চট্টগ্রামে ১০ জন, রাজশাহীতে দুইজন, খুলনায় তিনজন, বরিশালে চারজন, সিলেটে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।


আরোও অন্যান্য খবর
Paris