৬ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে চার র‌্যাব সদস্য আটক

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১, ১০:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: lead
অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে চার র‌্যাব সদস্য আটক
বিজ্ঞাপন

এফএনএস : এক ব্যক্তিকে অপহরণ করে চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) চার সদস্যকে আটক করেছে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তারা এক ব্যক্তিকে অপহরণ করে চাঁদা আদায়ের চেষ্টা করে।

ওই ব্যক্তির বোন পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে। পরে আরও দুজনকে আটক করা হয়। আরও দুজন পলাতক রয়েছে। জানা গেছে আটক চারজনের মধ্যে তিনজন সেনাবাহিনীর ও একজন বিমানবাহিনীর সদস্য। পলাতকদের মধ্যে একজন বিজিবি সদস্য।

অন্যজন আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনীর সদস্য নন। তিনি সাধারণ মানুষ। ডিএমপি কমিশনার বলেন, চাঁদা আদায়ের অভিযোগে আটক চারজনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। প্রাথমিকভাবে আটকদের নাম জানা যায়নি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন