রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

চাঁপাইয়ে প্রতিপক্ষের হামলায় একজন নিহত, ৬ জন আটক

Paris
Update : শনিবার, ১০ এপ্রিল, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজিপাড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় আব্দুর রহমান (৪২) নামে একজন নিহত হয়েছে। তিনি একই এলাকার আলতাফ হোসেনের ছেলে। গতকাল শুক্রবার (৯ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে। ঘটনাটি নিশ্চিত করে ইসলামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের (আইসি) পরিদর্শক রেজওয়ানুল হক স্থানীয়দের বরাত দিয়ে জানান, জমির ড্রেন কাটাকে কেন্দ্র করে শুক্রবার সকাল সাড়ে ৯টায় আব্দুর রহমান ও আমিরুলের সাথে প্রতিবেশী জালাল মেম্বারের কথা কাটাকাটি হয়।

এরই একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এসময় আব্দুর রহমানকে লাঠি দিয়ে বেদম প্রহার ও ইট দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গুরুতর আহত আব্দুর রহমানকে উদ্ধার করে জেলা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।

জানা যায়, জমি-জমা নিয়ে পূর্বের জের ধরে আব্দুর রহমান (৪২) মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সদর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সদর থানার ওসি মোযাফফর হোসেন জানান, থানায় খবর পাওয়ার পর, পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris