৫ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

প্রিন্স ফিলিপের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক ও দুঃখ প্রকাশ

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১, ১০:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: lead
প্রিন্স ফিলিপের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক ও দুঃখ প্রকাশ
বিজ্ঞাপন

এফএনএস : ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ‘ডিউক অব এডিনবারা’ প্রিন্স ফিলিপের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক শোকবার্তা গণমাধ্যমে পাঠানো হয়। এতে প্রধানমন্ত্রী প্রিন্স ফিলিপের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এর আগে গতকাল শুক্রবার সকালে প্রিন্স ফিলিপ রাজভবন উইন্ডসর ক্যাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ‘ডিউক অব এডিনবারা’ খেতাবধারী এই যুবরাজের বয়স হয়েছিল ৯৯ বছর।

ব্রিটিশ রাজ পরিবারের বাসভবন বাকিংহাম প্যালেস থেকে এক ঘোষণায় প্রিন্স ফিলিপের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। তার বয়স হয়েছিল ৯৯ বছর। ঘোষণায় বলা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে মহামান্য রানি তার প্রিয়তম স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের মৃত্যুর খবর ঘোষণা করছেন। তিনি আজ (গতকাল শুক্রবার) সকালে উইন্ডসর ক্যাসেলে শান্তির সঙ্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ডাউনিং স্ট্রিট থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, তিনি (প্রিন্স ফিলিপ) অসংখ্য তরুণকে অনুপ্রাণিত করেছেন। অসুস্থ বোধ করায় গত ১৬ ফেব্রুয়ারি ৯৯ বছরের প্রিন্স ফিলিপকে কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

তখন বলা হয়েছিল, তিনি কোভিড-১৯ এ আক্রান্ত নন। হৃদযন্ত্র পরীক্ষার জন্য পরে তাকে আরেকটি হাসপাতালে সাত দিন রাখা হয়। সেখানে সফলভাবে তার হৃদযন্ত্রের পরীক্ষা ও চিকিৎসা হয় বলে জানিয়েছিল বিবিসি। দীর্ঘ প্রায় এক মাস চিকিৎসার পর গত মাসের মাঝামাঝিতে হাসপাতাল ছেড়েছিলেন প্রিন্স ফিলিপ। ১৯৪৭ সালে প্রিন্সেস দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে তার বিয়ে হয়। তার প্রায় পাঁচ বছর পর রানি হন এলিজাবেথ। এ দম্পতির চারটি সন্তান রয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন