সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

উত্তাপ ছড়াচ্ছেন নুসরাত

Paris
Update : শনিবার, ১০ এপ্রিল, ২০২১

এফএনএস : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নানামুখী হাওয়া বইছে। এরইমধ্যে তিন দফা ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচন শুরুর আগে থেকে এ পর্যন্ত ব্যক্তিগত জীবন নিয়ে কয়েক বার সমালোচনার মুখে পড়েছেন তৃণমূল সাংসদ ও টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। যা তুষের আগুনের মতো এখনো জ¦লছে। নির্বাচনি উত্তাপ ও ব্যক্তিগত জীবনের সমালোচনার মাঝে নতুন কয়েকটি ছবি পোস্ট করে আবারো আলোচনায় উঠে এলেন নুসরাত জাহান। বুধবার (৭ এপ্রিল) এ অভিনেত্রী স্লিভলেস গাউন পরা তিনটি ছবি পোস্ট করেন তার ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে।

তাতে দেখা যায়Ñঅফ শোল্ডার গাউনটিতে রয়েছে গোলাপি রঙের ছোঁয়া। উন্মুক্ত বক্ষ বিভাজিকায় এলিয়ে আছে তার খোলা চুল। রূপের এই আগুনে নেটদুনিয়া মাতাচ্ছেন নুসরাত। তার এসব ছবি তুলেছেন সুমন নন্দী। ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন, ‘প্রত্যেক হৃদয়ের মাঝেই একটি স্বপ্ন লুকিয়ে থাকে, আর তা স্বপ্নের কারিগররা জানেন। সব মেয়েই রাজকুমারী।’ এদিকে নুসরাতের ছবি যেমন মুগ্ধতা ছড়াচ্ছে, তেমনি বিতর্কও কম নয়। শুভরাজ লিখেছেনÑ‘দিদি আপনার কেন্দ্রের রাস্তা খারাপ। গাড়ি চালানো যায় না ঠিক করে। রাতেরবেলায় আরো চাপ।

আপনি এখানে শুটিং ছেড়ে একটু কাজের দিকে দেখুন, আপনাকে এমনি দেখবে সবাই।’ প্রিয়াঙ্কা নামে একজন লিখেছেনÑ‘দিদি, যতটা যত্নে নিজেকে সাজিয়েছেন, তার ১% যত্ন যদি বসিরহাটের রাস্তা-ঘাট সারাবার জন্য দিতেন, তাহলে অন্তত লোকের চোখে শ্রদ্ধা পেতেন।’ রিমা লিখেছেন, ‘প্রচার করে তো হলো না, এবার যদি অপপ্রচারে দুটো ভোট হয়, সেই আশাতে বুক বেঁধেছেন।’ এমন অসংখ্য মন্তব্যে ভরে আছে কমেন্ট বক্স। কিন্তু এ নিয়ে মুখ খুলেননি নুসরাত।


আরোও অন্যান্য খবর
Paris