সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

শ্রাবন্তীর বিরুদ্ধে মামলা দায়ের

Paris
Update : শনিবার, ১০ এপ্রিল, ২০২১

এফএনএস : টলিউড অভিনেত্রী ও বিজেপি প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বিনা অনুমতিতে রোড শো করার অভিযোগে পর্ণশ্রী থানায় জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার (১০ এপ্রিল) অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় ভোটগ্রহণ।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) ছিল প্রচারের শেষ দিন। এদিন শ্রাবন্তীর সমর্থনে রোড শো করার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। পরে কর্মী-সমর্থকদের নিয়ে পর্ণশ্রী থানায় বিক্ষোভ করেন শ্রাবন্তী। তারপর অনুমতি ছাড়াই রোড শো করেন এই অভিনেত্রী।

এ কারণে পর্ণশ্রী থানায় শ্রাবন্তীর নামে মামলা দায়ের করা হয়। পুরো ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। এরইমধ্যে নির্বাচন কমিশনের কাছে প্রতিবেদনও পাঠিয়েছে পুলিশ। বেহালা পশ্চিম আসন থেকে নির্বাচনে লড়ছেন শ্রাবন্তী। তার অভিযোগÑপরিকল্পিতভাবে বিজেপিকে প্রচার করা থেকে আটকানো হচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris