রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

নিউইয়র্ক’ টপকে সবচেয়ে বেশি ধনীর শহর বেইজিং

Paris
Update : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

এফএনএস : বিশ্বের অন্য যে কোনও শহরের তুলনায় সবচেয়ে বেশি ধনী ব্যক্তির বাস এখন চীনের বেইজিং শহরে। ফোর্বসের সর্বশেষ প্রকাশিত ধনী ব্যক্তিদের তালিকায় উঠে এসেছে এমন তথ্য। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি জানানো হয়। বিজনেস ম্যাগাজিনের তথ্যমতে, গত বছর চীনের রাজধানী বেইজিংয়ে ছিলেন ৩৩ জন বিলিয়নিয়ার। এবছর এই শহর ধারণ করছে ১০০ জন বিলিয়নিয়ারকে।

গত সাত বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর ৯৯ জন বিলিয়নিয়ার নিয়ে এ তালিকায় ছিল সবার ওপরে। এবার নিউ ইয়র্ক শহরকে টপকে শীর্ষস্থান দখল করল বেইজিং। কোভিড-১৯ এর দ্রুত নিয়ন্ত্রণ, প্রযুক্তি সংস্থাগুলো এবং শেয়ার বাজারের উত্থান চীনের এই শীর্ষস্থান অর্জনে সহায়তা করেছে। ধনীদের সংখ্যার তালিকায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরকে পেছনে ফেললেও বিলিয়নিয়ারদের সম্মিলিত নিট সম্পদের চেয়ে ৮০ বিলিয়ন মার্কিন ডলারে পিছিয়ে রয়েছে বেইজিং।

বেইজিংয়ের সবচেয়ে ধনী ছিলেন ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটকের প্রতিষ্ঠাতা এবং এর মূল সংস্থা বাইটড্যান্সের প্রধান নির্বাহী জাং ইয়িমিং। যার নিট সম্পদের পরিমাণ ৩৫ দশমিক ছয় বিলিয়ন ডলার। অন্যদিকে নিউ ইয়র্ক শহরের সবচেয়ে ধনী ছিলেন সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ। যার নিট সম্পদের পরিমাণ ৫৯ বিলিয়ন ডলার।


আরোও অন্যান্য খবর
Paris