১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ৫ ধাপে ইউপিতে ভোট হবে, আগমী বৃহস্পতিবারের মধ্যে তারিখ ঘোষণারাজশাহীতে হলিক্রস স্কুলের নির্মাণাধীন ভবনের ছাদে ধস, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন?রাজশাহী আদালতের আইনজীবীকে আঘাতকারীদের বিচার নিশ্চিতের দাবীসার্জেন্ট সাবিহা’র অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা প্রবেশ নিয়ে নিউরন কোচিংয়ের সাইফুলের অজুহাতে রহস্যচাঁপাইনবাবগঞ্জে ওসির বিরুদ্ধে ঘুষ দাবি ও হয়রানি করার অভিযোগমিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার ফেন্সিং নির্মাণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রীদেশে ধান উৎপাদনে কৃষকের খরচ ধারাবাহিকভাবে বাড়ছে

সহকারী অধ্যাপক পদ বাতিলের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০, ৮:৪৪ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
সহকারী অধ্যাপক পদ বাতিলের প্রতিবাদে মানববন্ধন
বিজ্ঞাপন

এফএনএস : এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সংশোধিত নীতিমালায় ‘সহকারী অধ্যাপক’ পদটি বাতিল করার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছেন শিক্ষকদের একাংশ। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘পদোন্নতি বঞ্চিত প্রভাষক সমাজ’-এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন আন্দোলনকারীরা।

বক্তব্যে বলা হয়, গত ২৩ নভেম্বর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নীতিমালা ও জনবল কাঠামো সংশোধন করে খসড়া প্রকাশ করা হয়েছে। সংশোধিত নীতিমালায় উচ্চমাধ্যমিক বা সমমান প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক পদ বিলুপ্ত করে ‘জ্যেষ্ঠ প্রভাষক’ পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাবের ফলে বেসরকারি এমপিওভুক্ত প্রভাষকরা চরমভাবে হতাশ হয়ে পড়েছেন। আবার জ্যেষ্ঠ প্রভাষক পদ সৃষ্টি করা হলেও উচ্চমাধ্যমিক বা সমমানের প্রতিষ্ঠানে উপাধ্যক্ষ বা অধ্যক্ষ পদে তাদের আবেদনের সুযোগ রাখা হয়নি।

ফলে একজন প্রভাষকের যোগ্যতা থাকা সত্ত্বেও সহকারী অধ্যাপক পদ না পাওয়ায় উপাধ্যক্ষ বা অধ্যক্ষ পদে আবেদন করতে পারবে না। এ বিষয়ে সংগঠনটির প্রধান সমন্বয়কারী জহিরুল ইসলাম বলেন, আমরা আজকে এখানে দাঁড়িয়ে পুনরায় নীতিমালা পরিবর্তনের দাবি জানাচ্ছি। প্রভাষক সমাজের দাবি জ্যেষ্ঠ প্রভাষক পদ বাতিল করে সহকারী অধ্যাপক পদ বহাল রাখা হোক। মানববন্ধনে সংগঠনটির মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ আলী, প্রভাষক রতন কুমার সরকার, আবদুল হালিম, মনিরুল ইসলাম ও বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সহ-সভাপতি মোদাচ্ছির আলম, সাংগঠনিক সম্পাদক এনামুল ইসলাম মাসুদ, প্রচার সম্পাদক মতিউর রহমান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন