সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

ধর্মের টানে অভিনয় ছাড়লেন সাকিব খান

Paris
Update : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

এফএনএস : ইসলাম ধর্মের টানে লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতকে বিদায় জানিয়েছিলেন বলিউড অভিনেত্রী জাইরা ওয়াসিম ও সানা খান। রঙিন দুনিয়া ছেড়ে দ্বীনের পথে পা বাড়িয়েছেন তারা। এই দুই অভিনেত্রীর অভিনয় ছাড়া নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। এবার সে খাতায় নাম লেখালেন ভারতীয় টিভি তারকা সাকিব খান। লাইট-ক্যামেরার দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইসলাম ধর্মে মন দেওয়ার জন্য। শোবিজ ছাড়ার ঘোষণা দিয়ে নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন সাকিব লিখেছেন, ‘আমার হাতে কাজ না থাকায় অভিনয় ছেড়েছি বিষয়টি এমন না। আমার হাতে বেশ ভালো কিছু প্রজেক্ট আছে। কিন্তু এতে আল্লাহ ইচ্ছে নেই।

এর চেয়ে ভালো কিছু আল্লাহ আমার জন্য রেখেছেন। ইনশাআল্লাহ।’ কোরআন শরীফ হাতে মাথায় কালো টুপি পড়ে একটি ছবিও শেয়ার করেছেন সাকিব। লম্বার স্ট্যাটাসে তিনি আরও লেখেন, ‘আল্লাহ শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। আমি পরিশ্রম করেছি, অতি অল্প সময়ে আমি নাম করেছি এবং ফ্যান-ফলোয়ার পেয়েছি। কিন্তু এ তো শুধু দুনিয়ার জন্য, আখেরাতের জন্য তো কিছুই করিনি।’ স্ট্যাটাসের শেষে তিনি ক্ষমা চেয়ে লিখেছেন, ‘ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে কারো মনে কষ্ট দিলে আমাকে ক্ষমা প্রার্থনা করছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের দোয়া কবুল করুন এবং আমাদের ওপর আশীর্বাদ করুন।

আমিন।’ ১৫ বছরের ক্যারিয়ার ছুড়ে ফেলে ২০২০ সালের ৮ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ বার্তায় সানা খান বলিউড ছাড়ার ঘোষণা দিয়েছিলেন এবং জানিয়েছিলেন ইসলামের পথে চলতে চান তিনি। যে অনুযায়ী ২০ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসেন সাবেক এই বলিউড অভিনেত্রী। এরআগে ২০১৯ সালে জুন মাসে বলিউড ছাড়ার সিদ্ধান্ত নেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিম। শুধু তাই নয়- পুরনো সব ছবি ডিলিট করে দিয়ে দেন নিজের অ্যাকাউন্ট থেকে। এরপর ভক্তদের কাছে অনুরোধ করে সোশ্যাল মিডিয়া থেকে তার ছবিগুলো মুছে দেওয়ার অনুরোধও জানান এই অভিনেত্রী।


আরোও অন্যান্য খবর
Paris