সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

মালদ্বীপে প্রেমিকের সঙ্গে কি করছেন শ্রদ্ধা?

Paris
Update : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

এফএনএস : বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বলিউডের তারকা ফটোগ্রাফার রোহান শ্রেষ্ঠার সঙ্গে অনেকদিন ধরেই তার প্রেমের গুঞ্জন উড়ছে। শোনা যাচ্ছে, প্রেমিকের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন এই অভিনেত্রী। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে মালদ্বীপে ছুটি কাটানোর ছবি পোস্ট করছেন শ্রদ্ধা। যদিও সেই ছবির কোনোটিতেই রোহানকে দেখা যায়নি। কিন্তু রোহানকে এই রিসোর্টের ছবি পোস্ট করতে দেখা গেছে।

এরপর থেকেই বলিপাড়ায় এই জুটির একসঙ্গে ছুটি কাটানো নিয়ে কানাকানি শুরু হয়েছে। ইদানীং প্রায়ই শ্রদ্ধা ও রোহানকে একসঙ্গে দেখা যাচ্ছে। মাস দুই আগে কাজিনের বিয়েতে মালদ্বীপ গিয়েছিলেন ‘সাহো’ অভিনেত্রী। সেখানেও রোহান ছিলেন। এরপর রোহানের জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন শ্রদ্ধা। এখানেই শেষ নয়, কয়েকদিন আগে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় নৈশভোজে গিয়েছিলেন এই জুটি।

এদিকে বেশ কিছুদিন থেকে শ্রদ্ধা ও রোহানের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এই জুটির কেউ-ই এখনো তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি। পাশাপাশি বিয়ের গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন শ্রদ্ধা। শ্রদ্ধার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বাঘি-থ্রি’। লাভ রঞ্জনের একটি সিনেমায় অভিনয় করছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করছেন রণবীর কাপুর।


আরোও অন্যান্য খবর
Paris