রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

নিবন্ধন করেও টিকা নেয়নি চারঘাটের ২ হাজার মানুষ

Paris
Update : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলায় করোনার টিকা নিতে এ পর্যন্ত নিবন্ধন করেছেন ১০ হাজার ১৮১ জন। তবে টিকা নিয়েছেন ৮ হাজার ১৩৬ জন। অর্থাৎ নিবন্ধিত ২ হাজার ৪৫ জন মানুষ এখনও টিকা নেননি। এরইমধ্যে আগামীকাল বৃহস্পতিবার থেকে কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান করার জন্য চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্স ১ হাজার ডোজ টিকা এসেছে। গতকাল বুধবার সকালে দিকে সিভিল সার্জন কার্যালয় থেকে বিশেষ ফ্রিজার ভ্যানে করে ওই ভ্যাকসিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছায়।

চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান জানান, দ্বিতীয় ডোজ প্রদান করার জন্য চারঘাটে ১ হাজার ডোজ টিকা এসেছে।চাহিদানুযায়ী ধাপে ধাপে টিকা পাঠানোর কথা স্বাস্থ্য অধিদফতর থেকে জানানো হয়েছে। ভ্যাকসিন স্বাস্থ্য কমপ্লেক্সে নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ করা হয়েছে। আগামীকাল থেকে দ্বিতীয় ডোজ প্রদান শুরু হবে। এসএমএস এর মাধ্যমে দ্বিতীয় ডোজের সময় সবাইকে জানানো হবে।

নিবন্ধিত ২ হাজার ৪৫ জন মানুষের টিকা না নেয়ার প্রসঙ্গে ডা. আশিকুর রহমান বলেন, প্রথম ডোজের টিকা নেয়ার সুযোগ এখনও আছে। যারা টিকা নেননি তারা হয়তো পরবর্তীতে নেবেন। অন্তঃসত্ত্বা ও শিশুকে দুধ খাওয়ান এমন অনেক নারী ভুলে নিবন্ধন করেছিলেন। তাদের টিকা দেয়া হয়নি। এছাড়াও অনেকে চারঘাটে নিবন্ধন করে অন্য কেন্দ্রে টিকা নেবার চেষ্টা করছেন।


আরোও অন্যান্য খবর
Paris