রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

দেশ করোনায় রেকর্ড ৭৬২৬ জন শনাক্তের দিনে মৃত্যু ৬৩

Paris
Update : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

এফএনএস : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৪৪৭ জনে। এ সময়ে নতুন শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬২৬ জন। শনাক্তের এ সংখ্যা এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ লাখ ৫৯ হাজার ২৭৮ জনে। এর আগে গত মঙ্গলবার একদিনে সর্বোচ্চ ৭ হাজার ২১৩ জন রোগী শনাক্ত হয়। এ ছাড়া টানা চারদিন ৭ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানাল স্বাস্থ্য অধিদপ্তর।

গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় দেশের ২৩৭টি ল্যাবরেটরিতে ৩৪ হাজার ৬৩০টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার দিক থেকেও এটি ছিল এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২২ দশমিক ০২ শতাংশ। এ ছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৫৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬১ হাজার ৬৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৬৩ জনের মধ্যে বিশ বছরের কম বয়সী একজন, বিশোর্ধ্ব তিনজন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব পাঁচজন, পঞ্চাশোর্ধ্ব ১২ জন এবং ষাটোর্ধ্ব ৪০ জন রয়েছেন। একই সময়ে বিভাগওয়ারি হিসেবে দেখা গেছে, ৬৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪১ জন, চট্টগ্রাম ১০ জন, রাজশাহীতে চারজন, খুলনায় দুইজন, বরিশালে একজন, সিলেটে তিনজন এবং ময়মনসিংহ বিভাগে দুইজনের মৃত্যু হয়। দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ করোনা আক্রান্ত হয়ে প্রথম একজন রোগীর মৃত্যু হয়।


আরোও অন্যান্য খবর
Paris