সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

ভোটের প্রচারে গিয়ে রান্নাঘরের খেয়ালও রাখছে নায়িকা নুসরাত

Paris
Update : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

এফএনএস : অভিনেত্রী সত্তার তুলনায় এখন তৃণমূল সাংসদের ভূমিকা বেশি। ভোটের আবহে জেলায় জেলায় ঘুরে দলের প্রার্থীদের হয়ে প্রচার করছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। আবার রান্নাঘরের খেয়ালও রাখছেন। তাই তো বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের হয়ে প্রচার সেরেই বাজার করতে নেমে পড়েন রাস্তায়। দিব্যি আলু, পটল, শাকসবজির দরদাম করেন। জুতসই সবজি কিনে আবার বাড়িতেও নিয়ে যান অভিনেত্রী-সাংসদ।

গত বৃহস্পতিবার রত্না চট্টোপাধ্যায়ের হয়ে রোড শো করেন নুসরাত। বাদামি-কালোর কম্বিনেশনে শাড়ি পরেছিলেন অভিনেত্রী। তাতেই গ্ল্যামারের ছটা ঠিকরে পড়ছিল। হাসিমুখে কখনও হাত জোড় করে, কখনও আবার হাত নেড়ে অভিবাদন জানান বেহালা পূর্বের মানুষদের। দলের প্রার্থীর হয়ে ভোট কামনা করেন। অনুরাগীর দেওয়া মালা ভালেঅবাসে গলায় পরে নেন। প্রচার সেরে ফেরার পথে রাস্তার পাশে বসা সবজি বিক্রেতাকে দেখেই গাড়ি থেকে নেমে পড়েন বসিরহাটের সাংসদ।

পটল, ঝিঙা, কুমড়ো, শসা, টমেটোর পাশাপাশি নানা ধরনের শাক নিয়ে বসেছিলেন বিক্রেতা। নিরাপত্তা রক্ষীকে পাশে রেখে সবজি বাছতে শুরু করে দেন তারকা। এমনই দু’টি ছবি আপলোড করা হয়েছে নুসরাতের ফ্যান পেজ থেকে। একটি ছবিতে শাক কিনতেও দেখা যায় নুসরাতকে। নায়িকার ঘর ও বাহির সামলানোর দক্ষতায় মুগ্ধ অনেকেই। কমেন্টবক্স ভরে গিয়েছে প্রশংসায়। ‘যে রাঁধে সে চুলও বাঁধে’-ছবিগুলি ভাইরাল হওয়ার পর বসিরহাটের সাংসদের হয়ে এমন কথাও বলছেন অনেকে।


আরোও অন্যান্য খবর
Paris