শনিবার

১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা

Paris
Update : রবিবার, ৪ এপ্রিল, ২০২১

এফএনএস : পঞ্চগড়ে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে জয়তুন বেগম (৫০) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দুপুরে শহরের পশ্চিম মিঠাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের পশ্চিম মিঠাপুকুর এলাকার আবদুল মজিদের ছেলে শহিদুল ইসলাম (৩৫) এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। মাদকের টাকা না পেয়ে প্রায় সে বাবা-মাসহ পরিবারের সদস্যদের মারধর করতেন। তার এধরনের আচরণে স্ত্রী বাবার বাড়ি চলে যান। কয়েক মাস আগে পরিবারের লোকজন তাকে পুলিশের হাতে তুলে দেন।

জেল থেকে বের হয় সে আবারও বাসায় অত্যাচার শুরু করে। গতকাল শনিবার দুপরে চিৎকার শুনে প্রতিবেশীরা বাড়ির টিউবওয়েলের পাশে রক্তাক্ত জয়তুন বেগমের লাশ দেখতে পান। মাকে এ অবস্থায় রেখে পালিয়ে যান মাদকাসক্ত ছেলে শহিদুল ইসলাম। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাকিব হোসেন বলেন, ওই নারীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল।

তবে ময়নাতদন্তের আগে নিশ্চিত করে মৃত্যুর কারণ বলা যাবে না। জেলার অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. শফিকুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হতে পারে। তিনি আরও বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতিও চলছে।


আরোও অন্যান্য খবর
Paris