রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

রাজশাহীতে ৯ কৃষকের ২ কোটি টাকার পানের বরজ পুড়ে ছাই

Paris
Update : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে প্রায় ১৫ বিঘা জমির পানের বরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৯ কৃষকের প্রায় দুই কোটি টাকার সম্পদ পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ সময় আগুন নেভাতে গিয়ে মো. ইব্রাহিম নামের এক কৃষক দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর ২টায় উপজেলার গোপালপুর নামুপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক বাবু বলেন, জুম্মার নামাজ পড়ে বাসায় খেতে বসেছিলাম। খাবার শেষ হতে না হতেই পাশের এলাকার আমজাদ হোসেন এসে জানায় আমাদের পানের বরজে আগুন লেগেছে। পরে দৌড়ে ঘটনাস্থলে যাই।

এছাড়া দুর্গাপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তবে ততক্ষণে পানবরজ পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতি হয় প্রায় কোটির টাকার মতো। তিনি আরও বলেন, প্রায় ১৫ বিঘার জমিতে ৯ জন কৃষক মিলে আবাদ করতেন। আগুন লাগায় আমাদের বিশাল ক্ষতি হয়ে গেল। দুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আশরাফুল রহমান বলেন, দুপুর ২টায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, ‘কৃষকরা সঠিক ক্ষতির পরিমাণ বলতে পারেননি।

তবে স্থানীয়রা বলছেন, পান ও পানের বরজসহ প্রায় দুই কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। সময়মতো আগুন নিয়ন্ত্রণে না আনলে আরও প্রায় ২০ বিঘা জমির পানের বরজের ক্ষতি হতো। কীভাবে পানবরজে আগুন লেগেছে তা কেউই বলতে পারছেন না। তবে ধারণা করা হচ্ছে, পরিত্যক্ত সিগারেট বা বিড়ি জাতীয় আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা আশরাফুল ইসলাম। নওপাড়া ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, আগুন লাগার প্রথম থেকে শেষ পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত ছিলাম।

আমিই ফায়ার সার্ভিসকে ফোন করে আসতে বলি। তাদের অনেক টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে সন্ধ্যার দিকে সকল মেম্বারদের নিয়ে বসে ইউএনও’র কাছে ক্ষতিগ্রস্তদের সাহায্যের বিষয়ে আবেদন জানানো হবে। দূর্গাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহসিন মৃধা বলছেন, আগুন লাগার বিষয়টি শুনেছি। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহযোগিতা দেয়ার সুযোগ আছে। আমি জেলা প্রশাসককে বিষয়টি জানাবো। এছাড়াও ইউএনও হিসেবে যে যে পদক্ষেপ নেয়ায় আছে তা নিব।


আরোও অন্যান্য খবর
Paris