সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

কার সঙ্গে প্রেম করছেন শ্রাবন্তী?

Paris
Update : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

এফএনএস : স্বামী রোশান সিংয়ের সঙ্গে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির বিবাহ বিচ্ছেদের খবর এখনো জানা যায়নি। কিন্তু এরইমধ্যে নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। বাইপাসের ধারে যে বাড়িতে থাকেন শ্রাবন্তী, একই বাড়িতে বসবাস করেন তার প্রেমিকও। তার নাম অভিরূপ নাগ চৌধুরী। পেশায় ব্যবসায়ী। তবে এই সম্পর্কের বয়স মাত্র এক মাস। বিষয়টি উল্লেখ করে একটি সূত্র সাংবাদমাধ্যমটিকে বলেনÑ‘মন দেওয়া-নেওয়ার জন্য এক মাস কম সময় নয়। বেকারি প্রতিষ্ঠানের মালিক অভিরূপ পার্টি করতে ভালোবাসেন। তার সোশ্যাল মিডিয়া পেজ দেখলেও তা বোঝা যায়।

গত ৩১ মার্চ তাদের সম্পর্কের এক মাস পূর্ণ হয়েছে। এজন্য তারা সম্পর্কের এক মাস উদযাপন করতে পার্টিও করেছেন।’ অভিরূপের সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক রয়েছে। তবে সেটাকে এখনি প্রেমের সম্পর্ক বলা ঠিক হবে না বলে মনে করছেন শ্রাবন্তীর ঘনিষ্ঠ একজন। তিনি বলেনÑ‘শ্রাবন্তী-অভিরূপের সম্পর্ক নেহাতই বন্ধুত্বের। এতে প্রেমের সিলমোহর দেওয়ার সময় এখনো আসেনি। কিন্তু ইদানীং কিছু ঘটনা অন্য ইঙ্গিত দিচ্ছে। পাশাপাশি রোশান-শ্রাবন্তী এখনো আইনত স্বামী-স্ত্রী।’ এ বিষয়ে কথা বলার জন্য সংবাদমাধ্যমটির পক্ষ থেকে শ্রাবন্তীর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে। ২০১৯ সালে তৃতীয়বারের মতো রোশানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী।

২০১৯ সালের ১৯ এপ্রিল অনেকটা গোপনেই রোশান সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। ভারতের চণ্ডীগড়ে পাঞ্জাবি রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পর ভালোই কাটছিল এই দম্পতির জীবন। কিন্তু গত দুর্গাপূজার আগে থেকে স্বামী রোশানের সঙ্গে থাকছেন না শ্রাবন্তী। ওই সময়ে শ্রাবন্তীর ফ্ল্যাট ছেড়ে রোশান নিজের বাড়িতে ফিরে যান। এরপর থেকে একাই থাকছিলেন এই অভিনেত্রী। কিছুদিন আগে ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিয়েছেন শ্রাবন্তী। বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্রে প্রার্থী হয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে নির্বাচনি প্রচার নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন তিনি


আরোও অন্যান্য খবর
Paris