সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

ফ্লপ সিনেমা নিয়ে মুখ খুললেন কিয়ারা

Paris
Update : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

এফএনএস : বলিউড তারকা কিয়ারা আদভানি। অক্ষয় কুমারের বিপরীতে সম্প্রতি ‘লাক্সমি’ সিনেমায় দেখা গেছে তাকে। তবে বক্স অফিসে হিট তকমা পেতে ব্যর্থ। কিন্তু এ নিয়ে হতাশ নন কিয়ারা। কিয়ারা বলেন, ‘প্রতিটি সিনেমা আমি সমান পরিশ্রম দিয়ে করি। ব্যর্থতা নিয়ে আমি হতাশ নই। ফ্লপ সিনেমা তো ক্যারিয়ারের অংশ। আমি কৃতজ্ঞ নির্মাতাদের প্রতি। তারা আমাকে নতুন চরিত্রে কাজের সুযোগ দেন।

আমার চেষ্টা থাকে তাদের প্রত্যাশা পূরণ করার।’ ২০১৪ সালে ‘ফুগলি’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন কিয়ারা। যেটি প্রযোজনা করেন অক্ষয় কুমার। যদিও ফুগলি দিয়ে স্পটলাইটে আসেননি তিনি। ‘এম এস ধনি’ সিনেমা দিয়ে দর্শকদের নজরে আসেন ২৮ বছর বয়সী এই বলিউড তারকা। পরবর্তীতে ‘কবির সিং’ দিয়ে ঘুরে যায় কিয়ারার ভাগ্যের চাকা। একের পর এক বিগ বাজেট সিনেমায় অভিনয়ের সুযোগ আসে তার। এরমধ্যে নির্মিত হয় ‘গিল্টি’ সিনেমা।

যেখানে প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন কিয়ারা। করোনার মধ্যে নেটফ্লিক্সে মুক্তি পায় সিনেমাটি। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে কিয়ারার ‘ইন্দো কি জাওয়ানি’। এছাড়াও একাধিক সিনেমার শুটিংয়ে ব্যস্ততা চলছে তার। বলা যায়, ২০২১ সালে কিয়ারার ক্যারিয়ারে সবচেয়ে ব্যস্ত সময় কাটবে।


আরোও অন্যান্য খবর
Paris