শনিবার

১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

Paris
Update : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

এফএনএস : সাতক্ষীরার কলারোয়ায় দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যা করেছেন মা মাহফুজা (৩০)। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মাহফুজা ওই গ্রামের ট্রাকচালক শিমুল হোসেনর স্ত্রী।

নিহত শিশুরা হলো- মাহফুজ (৮) ও মোহনা (৬)। কলারোয়া থানার ওসি মীর খাইরুল কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। মৃতদেহগুলো এখনও ঘরের মধ্যে আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সিআইডি সদস্যরা আসার পর বাকি সিদ্ধান্ত নেয়া হবে। বিস্তারিত পরে বলতে পারব।


আরোও অন্যান্য খবর
Paris