১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
মান্দায় দুই কিলোমিটার পাকা রাস্তা নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি টিপুএসএসসি-এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুলাওসে গ্রেপ্তার এড়াতে পাহাড়-জঙ্গলে পালিয়ে থাকতে হচ্ছে বাগমারার রায়হানকে : পরিবারমাটির টানে জমিদারের পুত্রবধূ আজও বসবাস করেন সেই জরাজীর্ণ বাড়িতেট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রীবিশ্ব চীনা ভাষা সম্মেলনে যোগ দিতে বেইজিং গেছেন রাবি ভিসিযে স্কুলের শিক্ষার্থীরা ড্রেনের পানি খেয়ে তৃষ্ণা মেটায়, শিক্ষকরা পড়ায় বিনা বেতনে‘আন্তালিয়া লিডার্স সামিট’র উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

দেশের কোনো আদালতে জামিন চাইতে পারবেন না সেই তুফান

প্রকাশিত: ২ এপ্রিল ২০২১, ৯:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: lead, আইন-আদালত
দেশের কোনো আদালতে জামিন চাইতে পারবেন না সেই তুফান
বিজ্ঞাপন

এফএনএস : এক বেঞ্চে জামিনের রুল বিচারাধীন থাকার পরও অপর এক আদালতে জামিন আবেদন করায় বগুড়ার বহুল আলোচিত বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকার ছয় মাস দেশের কোনো আদালতে জামিন চাইতে পারবেন না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে জ্ঞাত আয়বহির্ভূতভাবে সম্পদ অর্জনের মামলায় তার জামিন বিষয়ে রুল খারিজ করে দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে গতকাল বৃহস্পতিবার দুদকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাজ্জাদ হোসাইন।

আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ আলম সরকার। গত বছরের ৯ সেপ্টেম্বর জ্ঞাতআয়বহির্ভূতভাবে সম্পদ অর্জনের মামলায় বগুড়ার বহুল আলোচিত বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকারকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। এই রুল বিচারাধীন থাকা অবস্থায় একই বেঞ্চে গত ৯ মার্চ জামিন চেয়ে নতুন করে আবেদন করেন তুফান সরকার। বিষয়টি আদালতের নজরে এলে তুফান সরকার ছয় মাস কোনো আদালতে জামিন চাইতে পারবেন না বলে আদেশ দেন হাইকোর্ট। তুফান সরকারের বিরুদ্ধে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর বগুড়া সদর থানায় মামলা করে দুদক।

মামলায় বলা হয়, জ্ঞাতআয়বহির্ভূতভাবে এক কোটি ৫৯ লাখ ৫৮ হাজার ৮৮৫ টাকা অর্জন করেছেন তুফান সরকার, যা তার আয়কর রিটার্নে দেখিয়েছেন। বাস্তবে আসামি তুফান সরকারের আয়ের কোনো বৈধ উৎস ছিল না। বগুড়ায় মা ও মেয়েকে নির্যাতনের পর মায়ের মাথা ন্যাড়া করার অভিযোগের মামলায় ২০১৭ সালের ২৯ জুলাই থেকে তিনি কারাবন্দি। এরইমধ্যে এ মামলায় হাইকোর্ট তার জামিনের আবেদন খারিজ করেছেন। এর বাইরে তার বিরুদ্ধে দুদক জ্ঞাতআয়বহির্ভূতভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলা রয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন