রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

পুঠিয়ায় রাতে থেমে থাকা বাসে জ্বলে উঠল আগুন!

Paris
Update : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

পুঠিয়া সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়ায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ততক্ষণে বাসের ভেতরের পুরো অংশ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গত মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলা সদরে অবস্থিত রাজবাড়ি সংলগ্ন লস্করপুর ডিগ্রি মহাবিদ্যানিকেতন মাঠে পুঠিয়া আড়ানি সড়কে এ ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বাসের ব্যাটারির শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহরাওয়ার্দী হোসেন।

জানা গেছে, গত ২৯ মার্চ বিকেল ৫টায় খান এন্টার প্রাইজ নামক (রাজ মেট্রো-১১০০৮৮) যাত্রীবাহী বাসটি ওই স্থানে গ্যারেজ করে রাখেন বাসের চালক। পরেরদিন ৩০ মার্চ মঙ্গলবার রাত দশটার দিকে হঠাৎ বাসে আগুন দেখে পুঠিয়া ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। দমকল বাহিনীর সদস্যরা মনে করছেন বাসের ব্যাটারির শর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুঠিয়া থানা পুলিশও। এ ব্যাপারে থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন জানান, ঘটনাটি শর্টসার্কিট না নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris