সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

আলোচনায় অভিনেত্রী আঁখি

Paris
Update : বুধবার, ৩১ মার্চ, ২০২১

এফএনএস : খোলা চুল। পরনে পোশাক বলতে তেমন কিছু নেই। শুধু সাদা রঙের একটি চাদর দিয়ে শরীরের অংশ বিশেষ ঢেকে রেখেছেন। তার পাশে জ¦লছে একটি টেবিল ল্যাম্প। একটি স্থিরচিত্রে এমন লুকে ধরা দিয়েছেন ছোট পর্দায় অভিনেত্রী শারমিন আঁখি। কয়েকদিন আগে আঁখি তার ভেরিফায়েড ফেসবুকে এ ছবি পোস্ট করেছেন। আর ক্যাপশনে লিখেছেনÑ‘আত্মবিশ্বাসই আপনার সেরা অনুষঙ্গ।’ এর আগে আরেকটি ছবি ফেসবুকে পোস্ট করেন আঁখি। তাতে দেখা যায়, টপলেস আঁখি একটি সোফায় বসে আছেন। এসব ছবি ফেসবুকে পোস্ট করার পর নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন আঁখি।

কেউ কেউ প্রশংসা করলেও অনেকে তাকে আক্রমণ করে মন্তব্য করছেন। মোহন নামে একজন লিখেছেন, ‘খ্যাতির জন্য ইজ্জতটা নষ্ট করলি।’ আরেকজন লিখেছেন, ‘তোদের জন্যই আজ এমন।’ শাহরিয়ার ইমন নামে একজন লিখেছেন, ‘লাভ নাই ফোবর্স যাইতে পারবা না।’ আরেকজন প্রশ্ন ছুড়ে দিয়ে লিখেছেন, ‘আচ্ছা এই ফটোশুট করে আপনি কয়টা ফিল্ম, নাটক ও টিভিসির অফার পেলেন?’ আনিস নামে একজন লিখেছেন, ‘এই বোল্ড ছবিগুলো হলিউড-বলিউডের অভিনেত্রীদের মানায় বাংলাদেশিদের না।’

এমন অসংখ্য মন্তব্যে ভরে আছে কমেন্ট বক্স। জানা যায়, সম্প্রতি এই ফটোশুটে অংশ নেন আঁখি। তার এসব ছবি ক্যামেরাবন্দি করেছেন নামিম আশরাফ। এ ছবি নিয়ে চলছে সমালোচনা মঞ্চে কাজ করার মধ্য দিয়ে অভিনয়ের হাতেখড়ি আঁখির। ২০১১ সালে দেবাশিষ বড়ুয়া দ্বীপের দুটি ধারাবাহিকে কাজ করেন তিনি। ওই বছরই নার্গিস আক্তারের একটি টেলিফিল্মে কাজ করেন। এরপর শৈল্পিক গুণ ও সাবলীল অভিনয় দিয়ে কেড়েছেন দর্শক হৃদয়। নাটক, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, টেলিফিল্ম একাধারে সব কিছুতেই কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী।


আরোও অন্যান্য খবর
Paris