রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

দুর্গাপুরে ঝাড়ুর ধুলা প্রতিবেশীর বাড়িতে ঢোকায় পিটিয়ে হাত ভাঙ্গলেন গৃহিণীর!

Paris
Update : বুধবার, ৩১ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর উপজেলার সায়বাড় গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক গৃহিণীকে বেধড়ক মারধর করে হাত ভাঙ্গার অভিযোগ উঠেছে। এনিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। অভিযোগ সুত্রে জানাযায় গত ২৮ মার্চ রবিবার সকালের দিকে সোনিয়া বাড়ির আঙ্গিনা ঝাড়ু দিচ্ছিলেন এসময় পাশের বাড়িওয়ালা কাবিলের বাড়িতে ধুলো যায় এনিয়ে আহতের শাশুড়ি সাথে কাবিলের স্ত্রী আবেদা বেগমের বাকবিতন্ডা শুরু হলে তাকে মারতে আবেদা ও তার মেয়ে রিয়া লাঠিসোঁটা নিয়ে তাড়িয়ে আসে এসময় সোনিয়া ঘটনাস্থলে উপস্থিত হলেই আবেদা, রিয়া তার উপর চড়াও হয় তাদের মাঝে ধস্তাধস্তি হতে থাকলে আবেদার স্বামী কাবিল ও ছেলে রানা লাঠিসোঁটা নিয়ে সোনিয়াকে বেধড়ক পেটায় এসব তার হাতের হাড় ফেটে যায়।

আহত সোনিয়া জানায়, আমার দুর্বল ও দরিদ্র হওয়ার কারণে প্রায়সময় আমাদের তেড়েফুঁড়ে আসে এককথায় তাদের প্রভাব আমাদের উপর বিস্তার করে, তাদের বাড়িতে ধুলোই যায়নি পূর্বের রীশথেকে ঝগড়া লাগায় উত্তর দিয়েছি বলেই পশুর মতো আমাকে সবাই মিলে পিটিয়েছে। আমি এর সুষ্ঠ বিচার চাই। আহতদের স্বামী বাদী সুজন আলী জানায়, ঘটনার সময় বাড়িতে না থাকায় আমার মা ও বাউকে এভাবে মেরেছে তার পূর্ব থেকেই আমাদের দেখতে পারেনা উনিশ, বিশ, হলেই বাড়িতে তেড়ে আসে মারতে অন্যায় ভাবে আমার বউকে পিটিয়ে হাত ভাঙ্গলো,বিয়ের মাঝে তাকে উপহার দেওয়া স্বর্ণের চেইনটির কোনো খোঁজ নেই।

আমরা অসহায় মানুষ দেশ ও জাতির কাছে ন্যায্য বিচার চাচ্ছি। এ ঘটনায় অভিযুক্ত রানা জানায়, আমার মা ঝাড়ু দিচ্ছিলেন ওই ধুলা ওদের বাড়িতে গেলে সোনিয়ার শাশুড়ী ঝগড়া লাগিয়ে দেয় এসময় সোনিয়া আর বাচ্চাকে শাশুড়ীর কোলে দিয়ে মায়ের সাথে মারামারি লাগায় আমার বোন মাকে বাঁচাতে গেলে ওর আঙ্গুলে কামড় দেয়। আমার বাবার একটি লাঠির বাড়ি সোনিয়ার গায়ে লাগে এতোটুকু আমি শুনেছি ঘটনার সময় বাড়িতে ছিলাম না। এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ ওসি হাশমত আলী জানান, মারামারির ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যাবস্থা গ্রহণ করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris