রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

আ.লীগে তিন বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রদবদল

Paris
Update : বুধবার, ৩১ মার্চ, ২০২১

এফএনএস : আট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের মধ্যে তিন বিভাগে দায়িত্ব রদবদল করল বাংলাদেশ আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার সকালে আওয়ামী লীগের সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ের সময় এ সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব পুনর্বণ্টনের নির্দেশ দেওয়া হয়েছে।

এখন থেকে চট্টগ্রাম বিভাগে আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সিলেট বিভাগে আহমদ হোসেন, রংপুর বিভাগে সাখাওয়াত হোসেন শফিক দায়িত্ব পালন করবেন। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন শফিককে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত করার পর তাকে সিলেট বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছিল। আর সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে চট্টগ্রামে, বিএম মোজাম্মেল হককে খুলনায়, আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে রংপুরে,

এসএম কামাল হোসেনকে রাজশাহীতে, মির্জা আজমকে ঢাকায়, আফজাল হোসেনকে বরিশালে, শফিউল আলম চৌধুরী নাদেলকে ময়মনসিংহে দায়িত্ব দেওয়া হয়েছিল। এছাড়া চার যুগ্ম-সাধারণ সম্পাদকদের মধ্যে মাহাবুব-উল আলম হানিফকে সিলেট ও চট্টগ্রাম বিভাগে, দীপু মণিকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে, হাছান মাহমুদকে রংপুর ও রাজশাহী বিভাগে এবং আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছিল।


আরোও অন্যান্য খবর
Paris