৪ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সিগারেটের আগুনে নগরীতে তুলার গুদামে আবার অগ্নিকান্ড!

প্রকাশিত: ৩১ মার্চ ২০২১, ৭:২০ পূর্বাহ্ণ | বিভাগ: lead
সিগারেটের আগুনে নগরীতে তুলার গুদামে আবার অগ্নিকান্ড!
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরে আবারো তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে নগরের গণকপাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সিগারেটের শেষ অংশের আগুনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক জাকির হোসেনের।

উল্লেখ্য যে, গত ২৪ মার্চ গণকপাড়া এলাকার আরোকটি তুলার গোডাউনে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। দুপুর দেড়টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনার পর দমকল বাহিনীর দুইটি ইউনিট একঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক জাকির হোসেন জানান, তুলার গোডাউনে আগুন লাগার খবর পায় দমকল কর্মীরা। সাথে সাথে একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আধাঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরণের কোন ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তিনি বলেন, ওই গোডাউনে তুলা ছাড়াও প্রচুর পরিমান নারিকেলের ছোপড়া ছিল।

তবে কিভাবে আগুনের সূত্রপাত বা কি পরিমান ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। তদন্ত করে সেটি নিশ্চিত হওয়া যাবে। তবে ওই গোডাউনে বিদ্যুতের সংযোগ নেই। ফলে সর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই। সিগারেট বা বিড়ির শেষ অংশ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাকির হোসেন বলেন, এ ধরণের ঘনবসতি এলাকায় তুলার গোডাউন ঝুকিপূর্ন। গত সপ্তাহে এখানে একটি তুলার গোডাউনে আগুন লাগে। এর পর এখান থেকে এ ধরণের গোডাউন সরানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন