সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

২ দিন বিঘ্নিত হতে পারে মোবাইল নেটওয়ার্ক

Paris
Update : বুধবার, ৩১ মার্চ, ২০২১

এফএনএস : নতুন তরঙ্গ বিন্যাস ও পরিবর্তনের কারণে ২ দিন মোবাইল ফোন সেবায় বিঘ্ন ঘটতে পারে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি সোমবার গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানিয়ে মোবাইল গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। বিটিআরসির স্পেকট্রাম ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. সোহেল রানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন তরঙ্গে সেবা নিশ্চিত করতে আগামী ১ ও ৮ এপ্রিল রাতে ৮ ঘণ্টা করে মোবাইল সেবায় বিঘ্ন ঘটতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম ধাপে ১৮০০ মেগাহার্টজের তরঙ্গ বিন্যাসের কারণে ১ এপ্রিল রাত ১১টা থেকে ২ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত ৮ ঘণ্টা মোবাইল ফোন সেবায় বিঘ্ন ঘটতে পারে। দ্বিতীয় ধাপে ২১০০ মেগাহার্টজ তরঙ্গের নতুন বিন্যাসের জন্য ৭ এপ্রিল রাত ১১টা থেকে ৮ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত মোবাইল সেবায় বিঘ্ন ঘটতে পারে।

প্রসঙ্গত, গত ৮ মার্চ অনুষ্ঠিত নিলামে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংককে নতুন তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দ নেওয়া তরঙ্গে সেবা দিতে হলে অপারেটরগুলো তাদের তরঙ্গ পরিবর্তন করবে। ৯ এপ্রিল থেকে নতুন তরঙ্গে সেবা দেবে অপারেটরগুলো। যদিও টেলিটক নতুন কোনও তরঙ্গ বরাদ্দ নেয়নি।


আরোও অন্যান্য খবর
Paris