২৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শ্বশুরের ছুরিকাঘাতে পুত্রবধূ নিহত!

প্রকাশিত: ২৯ মার্চ ২০২১, ৯:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
শ্বশুরের ছুরিকাঘাতে পুত্রবধূ নিহত!
বিজ্ঞাপন

এফএনএস : নোয়াখালীর সেনবাগে শ্বশুরের ছুরিকাঘাতে ছায়েরা খাতুন প্রকাশ রেখা (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার ইটবাড়ীয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন। নিহত ছায়েরা খাতুন রেখা ওই গ্রামের কুয়েত প্রবাসী মো. বাবুলের স্ত্রী ও উপজেলার অর্জুনতলা ইউনিয়নের মানিকপুর গ্রামের হানিফ মিয়ার মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৮ বছর আগে রেখার সাথে প্রবাসী বাবুলের বিয়ে হয়।

এই দম্পতির তিনটি সন্তান রয়েছে। স্বামী বিদেশে থাকায় সন্তানদের নিয়ে শ্বশুর -শাশুড়ির সাথে থাকতেন রেখা। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শ্বশুর আবদুল মান্নানের সাথে বিরোধ ছিল রেখার। এরই জের ধরে গতকাল রোববার সকালে রেখাকে ছুরিকাঘাত করেন তার শ্বশুর। এ সময় রেখার চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে গেলে আবদুল মান্নান দ্রুত পালিয়ে যান। পরে ঘরে রেখার ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন তারা।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের একাধিক ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরও জানান, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত আবদুল মান্নান মনাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন