রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

করোনায় ২৪ ঘন্টায় এ বছরে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু আরো ৩৫

Paris
Update : সোমবার, ২৯ মার্চ, ২০২১

এফএনএস : দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ নিয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৫ জন। এ ছাড়া একই সময়ে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯০৮ জন। যা এ বছরে এ পর্যন্ত সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। শনিবার করোনাভাইরাসের নতুন সংক্রমনের সংখ্যা ছিল ৩ হাজার ৬৭৪ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা এক কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি আরটি-পিসিআর, জিন-এক্সপার্ট ও র‌্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে মোট ২২৪টি ল্যাবরেটরিতে ২২ হাজার ৪২৫টি নমুনা সংগ্রহ করা হয়।

এই সময়ে নমুনা পরীক্ষা হয়েছে ২২ হাজার ১৩৬টি। গত ২৪ ঘণ্টায় যেসব নমুনা পরীক্ষা হয়েছে, এর মধ্যে ৩ হাজার ৯০৮ সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ৫ লাখ ৯৫ হাজার ৭১৪ জনের মধ্যে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৭ দশমিক ৬৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা সংগ্রহের বিপরীতে শনাক্তের সংখ্যা ১২ দশমিক ৯৮। এদিকে, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ১৯ জন।

এ নিয়ে দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হলেন ৫ লাখ ৩৫ হাজার ৯৪১ জন। সংক্রমণ শনাক্তের বিপরীতে সুস্থতার হার ৮৯ দশমিক ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় যে ৩৫ জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন, তা নিয়ে দেশে মোট ৮ হাজার ৯০৪ জন মারা গেলেন। এই ৩৫ জনের মধ্যে ২১ জন পুরুষ, ১৪ জন নারী। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ২১ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী পাঁচজন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ছয়জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী তিনজন।

বিভাগওয়ারি মৃতদের মধ্যে রয়েছেন ঢাকায় ২৫ জন, চট্টগ্রামে দুইজন, রাজশাহীতে দুইজন, খুলনায় একজন, বরিশালে পাঁচজন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গতকাল রোববার দুপুর আড়াইটা পর্যন্ত দেশে করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধন করেছেন মোট ৬৬ লাখ ৮৩ হাজার ৮৯৩ জন। অন্যদিকে, শনিবার পর্যন্ত দেশে এই ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা পেরিয়ে গেছে অর্ধ কোটিÑ ৫২ লাখ ৪ হাজার ৮২৪ জন।


আরোও অন্যান্য খবর
Paris