রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

করোনায় ৩ মাসে সর্বোচ্চ মৃত্যু, শনাক্ত ৩৫৮৭ জন

Paris
Update : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১

এফএনএস : দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও এতে মৃতের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ হাজার ৭শ ৯৭ জনে। নতুন করে করোনারোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৫শ ৮৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮৪ হাজার ৩শ ৯৫ জন। গত বছরের ২০ ডিসেম্বরের পর এটিই দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এই দিনে করোনায় ৩৮ জনের মৃত্যু হয়েছিলো। গতকাল বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৯শ ৮৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৫ লাখ ২৯ হাজার ৮শ ৯৪ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২শ ১৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১শ ১৮টি, জিন-এক্সপার্ট ২৯টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৭২টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৭ হাজার ৩শ ২৪টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৪৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪৫ লাখ ১৪ হাজার ৭শ ৩১টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ২৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৬৭ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ। বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত ৩৪ জনের মধ্যে ২৫ জন পুরুষ, ৯ জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন। এ ছাড়া খুলনা, বরিশাল এবং রংপুর বিভাগে ১ জন করে মোট ৩ জন রয়েছেন। মৃত ৩৩ জন হাসপাতালে এবং ১ জন বাড়িতে মারা গেছেন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ১৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন, ৩১ বছর থেকে ৪০ এর মধ্যে রয়েছে ২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছে ১ জন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২শ ২০ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৯৭ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ১ লাখ ৩ হাজার ৫ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৯২ হাজার ৫শ ৪৩ জন। এখন আইসোলেশনে আছেন ১০ হাজার ৪শ ৬২ জন।


আরোও অন্যান্য খবর
Paris