শনিবার

১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

নাটোরে বাবাকে কুপিয়ে হত্যায় ছেলের যাবজ্জীবন

Paris
Update : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

এফএনএস : নাটোরের বাগাতিপাড়ায় বাবাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলে সেন্টু সরকারকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন। নাটোর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম মামলার বরাত দিয়ে বলেন, কৃষক গোলজার সরদারের প্রথম স্ত্রীর সন্তান সেন্টু সরকারের পারিবারিক বিষয়ে দ্বন্দ্ব ছিল।

২০১৫ সালের ৯ জানুয়ারি পারিবারিক কলহের একপর্যায়ে সেন্টু বাবাকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার পরদিন গোলজার সরকারের দ্বিতীয় স্ত্রী নূর নাহার বাদী হয়ে ছেলে সেন্টুকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত গতকাল বুধবার মামলার রায়ে সেন্টুকে যাবজ্জীবন দণ্ডাদেশ দেন।


আরোও অন্যান্য খবর
Paris