শনিবার

১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৫৬৭ করোনা রোগী, মৃত্যু ২৫ জনের

Paris
Update : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

এফএনএস : করোনাভাইরাসে শনাক্ত রোগী ও মৃতের সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৭০২টি নমুনা পরীক্ষা করে নতুন তিন হাজার ৫৬৭ জন রোগী শনাক্ত হয়েছে। পূর্ববর্তী ৪৮ ঘণ্টায় এ সংখ্যা ছিল যথাক্রমে তিন হাজার ৫৫৪ জন ও দুই হাজার ৮০৯ জন। গত মঙ্গলবার ১৮ জনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। তার আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিল ২৫। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৮ জন ও নারী সাতজন।

২৫ জনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল আট হাজার ৭৬৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ২২১টি ল্যাবরেটরিতে ২৭ হাজার ৬৮৩টি নমুনা সংগ্রহ ও ২৭ হাজার ৫০২টি নমুনা পরীক্ষা করে নতুন আরও তিন হাজার ৫৬৭ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৮০ হাজার ৮০৮ জন। মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৪৪ লাখ ৮৭ হাজার ৬৮৬ জন। ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ৯৭ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১২ দশমিক ৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৯১৫ জন।

এ নিয়ে দেশে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় পাঁচ লাখ ২৭ হাজার ৯০৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯০ দশমিক ৮৯ শতাংশ। দেশে গত বছর অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। গত মঙ্গলবার পর্যন্ত মোট করোনায় মৃত্যুবরণকারী আট হাজার ৭৬৩ জনের মধ্যে পুরুষ ছয় হাজার ৬২৫ জন (৭৫ দশমিক ৬০ শতাংশ) ও নারী দুই হাজার ১৩৮ জন (২৪ দশমিক ৪০ শতাংশ)। গত ২৪ ঘণ্টায় মৃত ২৫ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব নয়জন এবং ষাটোর্ধ্ব ১৪ জন। বিভাগওয়ারী দেখা গেছে, ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামে তিনজন, রাজশাহীতে একজন, বরিশালে একজন, সিলেটে একজন ও রংপুর বিভাগে একজনের মৃত্যু হয়।


আরোও অন্যান্য খবর
Paris