সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

করোনায় আক্রান্ত আমির খান

Paris
Update : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

এফএনএস : কয়েক দিন ধরে ভারতের মহারাষ্ট্রে, বিশেষ করে মুম্বাইয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। বেশ কয়েক জন বলিউড তারকা করোনায় আক্রান্ত হয়েছেন। এবার সেই তালিকায় যোগ হলো আমির খানের নাম। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, আমির খানের কোভিড-১৯ নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তিনি এখন নিভৃতবাসে রয়েছেন।

আমির খানের মুখপাত্র তাঁর স্বাস্থ্য সম্পর্কে বলেছেন, ‘মিস্টার আমির খানের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তিনি এখন নিভৃতবাসে রয়েছেন এবং সব বিধিনিষেধ মেনে চলছেন। তিনি ভালো আছেন। সম্প্রতি যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁদের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পরীক্ষা করা উচিত।

আপনাদের শুভেচ্ছা এবং উদ্বেগের ধন্যবাদ।’ এর আগে বলিউড তারকা রণবীর কাপুর, সঞ্জয় লীলা বানসালি, সিদ্ধান্ত চতুর্বেদি, সতীশ কৌশিক, আশিষ বিদ্যার্থী, তারা সুতারিয়া ও কার্তিক আরিয়ান করোনায় আক্রান্ত হয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris