শনিবার

১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

বাঘায় আম বাগান থেকে এক নারীর লাশ উদ্ধার

Paris
Update : বুধবার, ২৪ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় সীমা বেগম (৩৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে বাঘা থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার আরিফপুর এলাকার একটি আম বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার আরিফপুর এলাকার ঘেতব আলীর মেয়ে। জানা যায়, এদিন সকাল ৬ টার দিকে শ্রমজীবি মানুষ আমবাগানে নারীর লাশ পড়ে থাকতে দেখে এক নং বাজু বাঘা ইউপি প্যানেল চেয়ারম্যান রবিউল ইসলামকে খবর দেয়।

রবিউল ইসলাম বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ইউপি সদস্য ও স্থানীয়রা সীমার লাশ শনাক্ত করেন। প্যানেল চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, সীমা প্রথম স্বামীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর স্বামীর সঙ্গে কলহের কারনে উপজেলা সদরে একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। তার ১৫ বছর ও ১০ বছরের দুইটি ছেলে সন্তান রয়েছে। তারা নানার বাসায় থাকেন।

সীমা বেগমের মৃত্যুরর রহস্য কি,তা প্রাথমিকভাবে পুলিশসহ স্থানীয় কেউ কিছু বলতে পারেনি। বাঘা থানার উপ পরিদর্শক লুৎফরর রহমান জানান, সীমা বেগম নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার গলায় আঘাতের চিহৃ পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে, তাকে হত্যা করে বিলের মধ্যে আম বাগানে লাশ ফেলে রাখা হয়েছে। তবে ময়না তদন্তের পর আসল তথ্য জানা যাবে।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবদুল বারি বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে নারীর বড় ভাই বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ময়না তদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris