শনিবার

১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

রাজশাহীতে চিকিৎসকের আত্মহত্যা

Paris
Update : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। চিকিৎসকের নাম লুৎফর রহমান (২৭)। তিনি দূর্গাপুর উপজেলার ভবানিপুর গ্রামের বাসিন্দা। রাজশাহী মেডিকেল কলেজের এমবিবিএস ৫৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন লুৎফর রহমান। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে হেপাটোলজি বিষয়ে এমডি কোর্স সম্পন্ন করেছেন। গতকাল সোমবার ভোর পৌনে ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মরদেহ রামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) রুহুল আমিন বলেন, দূর্গাপুর ভবানিগঞ্জ থেকে ভোর সোয়া ৪টার দিকে তাকে অচেতন অবস্থায় রামেক হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। তারা জানান অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনে তিনি (লুৎফর রহমান) অসুস্থ হয়ে পড়েন। ঘটনা টের পেয়ে তারা হাসপাতালে নিয়ে আসেন। তিনি জানান, হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগ থেকে দ্রুত তাকে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে নেওয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় ভোর পৌনে ৫টার দিকে তিনি মারা যান। পরে মরদেহ হাসপাতাল মর্গে নেওয়া হয়। এ বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানিয়েছেন, অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার কারণটা কি তা জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। দুর্গাপুর থানার ওসি হাসমত আলী মুঠোফোনে বলেন, এমন একটি ঘটনা শুনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেননি।


আরোও অন্যান্য খবর
Paris