শনিবার

১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

রাজশাহীতে ধর্ষণের দায়ে মৃত্যুদন্ডাদেশ

Paris
Update : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

স্টাফ রিপার্টার : রাজশাহীতে ধর্ষণের দায়ে নজরুল ইসলাম ওরফে নজরুল কসাই (৫০) নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মনসুর আলম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত নজরুল রাজশাহী মহানগরীর বাজেসিলিন্দা মহল্লার বাসিন্দা। মামলার রায় শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী রাশেদ-উন-নবী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘০১৮ সালের ১৪ মে ভোরে নজরুল ধর্ষণ করে। এ ঘটনাটি কাউকে জানালে তার মাকে জবাই করে হত্যা করা হবে বলেও হুমকি দেয়। পরে বিষয়টি জানতে পেরে ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে থানায় মামলা করেন। তিনি আরও বলেন, এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আদালতে মামলার বিচার শুরু হয়।

বিচার চলাকালে নজরুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। এ কারণে আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। জানা গেছে, রায় ঘোষণার সময় আসামিকে আদালতের কাঠগড়ায় উপস্থিত করা হয়েছিল। রায় ঘোষণার পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। রায় ঘোষণার সময় আসামির কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।


আরোও অন্যান্য খবর
Paris