সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বলিউড কাঁপাতে আসছেন সঞ্জয় কন্যা শানায়া

Paris
Update : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
বলিউড কাঁপাতে আসছেন সঞ্জয় কন্যা শানায়া

এফএনএস : অনেক দিন ধরেই বি-টাউনে স্টার কিড শানায়া কাপুরের অভিষেক নিয়ে কানাঘুষো চলছিল। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এলো। নির্মাতা-প্রযোজক করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠানের হাত ধরে বলিউডে যাত্রা শুরু করতে চলেছেন শানায়া। বলিউড হাঙ্গামার খবর, ‘বুলবুল’-এর তৃপ্তি দিমরি, ‘গিল্টি’র গুরফাতে পিরজাদা, ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর ধৈর্য কারওয়া ও ‘দস্তানা টু’র লক্ষ্যের পর ধর্ম কর্নারস্টোন এজেন্সি তাদের নতুন প্রতিভার নাম ঘোষণা করল।

আর সেই প্রতিভা হলেন বলিউড অভিনেতা সঞ্জয় কাপুর ও মাহিপ কাপুরের মেয়ে শানায়া কাপুর। কিছুদিন আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাবলিক করেছেন শানায়া কাপুর আর এরইমধ্যে এ মাধ্যমে তাঁর অনুসরণকারী হয়েছে প্রায় সাড়ে চার লাখ। সেখানে এ সুখবর প্রকাশ করেছেন শানায়াও। লিখেছেন, প্রথম সিনেমার কাজ শুরু করার জন্য উদগ্রীব তিনি। সিনেমাটির শুট শুরু হবে জুলাইয়ে।


আরোও অন্যান্য খবর
Paris