সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

অভিনেত্রী মম’র প্রস্তুতি

Paris
Update : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

এফএনএস : জাকিয়া বারী মম। পর্দায় এই অভিনেত্রী চলচ্চিত্র দিয়ে যাত্রা শুরু করেন। ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পরই চলচ্চিত্রে পা রাখেন তিনি। প্রথম ছবি ‘দারুচিনি দ্বীপ’। এতে নির্মাতা হিসেবে তিনি পান জনপ্রিয় অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদকে। প্রথম ছবিতেই মম বাজিমাত করেন। এই ছবিতে অভিনয় করে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তবে এই একটি ছবির পর মমকে আর দেখা যায়নি তৌকীর আহমেদের ছবিতে। অবশেষে তারা আবারো এক হচ্ছেন। ১৩ বছর পর মমকে নিয়ে নতুন ছবি নির্মাণের কথা জানালেন তৌকীর আহমেদ।

এ বিষয়ে মম বলেন, অনেক দিন পর এমন একজন অভিনেতা ও নির্মাতার সঙ্গে কাজ করতে যাচ্ছি, যার হাত ধরেই আমার চলচ্চিত্রে অভিষেক হয়। এটি আমার জন্য অনেক আনন্দের। এখন এই ছবির জন্য প্রস্তুতি নিচ্ছি। এ নিয়ে বেশি কিছু বলতে চাই না। মহরতে নির্মাতা বিস্তারিত জানাবেন। এদিকে মুক্তির অপেক্ষায় আছে মম অভিনীত ‘আগামীকাল’ শিরোনামের একটি চলচ্চিত্র। গত বছরের শেষের দিকে তিনি এই ছবির শুটিং শেষ করেন। থ্রিলার ও প্রেমের গল্প নিয়ে নির্মিত এ ছবিতে মম জুটি বেঁধেছেন মডেল-অভিনেতা ইমনের সঙ্গে। ছবিটি নির্মাণ করেন অঞ্জন আইচ।

এটি নিয়েও মম বেশ আশাবাদী বলে জানান। তিনি বলেন, আমার মনের মতো না হলে সেই কাজ আমি করি না। এই ছবির গল্পটি দর্শকের মনে দাগ কাটবে বলে বিশ্বাস করি। মম তার বর্তমান ব্যস্ততা নিয়েও কথা বলেন। তার ভাষ্য, আমি চলচ্চিত্র, টিভি নাটক কিংবা মঞ্চ কোনোটাকে ভাগ করি না। আমি অভিনয় শিল্পী, অভিনয় করা আমার কাজ। সেটি যে মাধ্যমই হোক। নিয়মিত অভিনয় করছি। এভাবেই দর্শকের ভালোবাসায় থাকতে চাই।


আরোও অন্যান্য খবর
Paris