সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

হোটেলের ঘরে অভিনেত্রীর লাশ

Paris
Update : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

এফএনএস : একের পর এক মৃত্যু সংবাদ ভারতীয় বিনোদন জগতে। এবার হোটেলের ঘর থেকে উদ্ধার হল তামিল টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ভিজে চিত্রার মরদেহ। চেন্নাইয়ের প্রত্যন্ত এলাকার একটি হোটেলে এই ঘটনা ঘটেছে। খবর ভারতীয় গণমাধ্যমের। ভি জে চিত্রা তামিল টেলিভিশনের জগতে বেশ জনপ্রিয় মুখ। অভিনয়ের পাশাপাশি সঞ্চলনা ও নাচের জন্যও প্রসিদ্ধ তিনি।

একাধিক টেলিভিশন চ্যানেলে সঞ্চালনার দায়িত্ব সামলেছেন। ২৮ বছর বয়সি এই অভিনেত্রী সম্প্রতি ধারাবাহিক ‘পণ্ডিয়ান স্টোরস’-এ অভিনয় করছিলেন। মুল্লাইয়ের চরিত্রে দর্শকদের ভূয়সী প্রশংসা পেয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় ছিলেন চিত্রা। ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা গেছে, বুধবার ভোর রাত পর্যন্ত ইভিপি ফিল্ম সিটিতে শুটিং করেন চিত্রা। রাত পৌনে ৩টা নাগাদ হোটেলে ফেরেন। তারপর সকালে তার মৃতদেহ উদ্ধার হয়।

চিত্রার সঙ্গে হোটেলে ছিলেন তার হবু স্বামী হেমন্ত। কিছুদিন আগেই দু’জনের বিয়ের কথা পাকা হয়। এদিকে হোটেলের ঘরে কীভাবে চিত্রার মৃতদেহ উদ্ধার হয়? সেই সময় হেমন্ত কোথায় ছিলেন? সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকেও এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে এই অভিনেত্রী মানসিক অবসাদে ভুগছিলেন বলেও শোনা যাচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris