৪ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মান্দায় ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ দুইজন আটক

প্রকাশিত: ২১ মার্চ ২০২১, ৯:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: lead
মান্দায় ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ দুইজন আটক
বিজ্ঞাপন

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বর্দ্দপুর আদর্শ গ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে লিটন দেওয়ান (৩১), ও নওগাঁ সদর উপজেলার বলিহার গ্রামের পরিমল মন্ডলের ছেলে পল্লব মন্ডল (২১)্।

মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, দুর্গাপুর এলাকায় মহাসড়কের পাশে একদল ডাকাত অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে লিটন ও পল্লবকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগীরা পালিয়ে যায়। আটককৃতদের নিকট থেকে তালা কাটার মেশিন, চাকুসহ কয়েকটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন