সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

দ্বীপে সিয়াম-পূজা, ঈদে মুক্তি পাবে ‘শান’?

Paris
Update : শনিবার, ২০ মার্চ, ২০২১

এফএনএস : ঘড়িতে সময় দুপুর ২টা, শনিবার। প্রবালদ্বীপ সেন্টমার্টিনে তখন কড়া রোদ। রোদের মাঝেই সেখানে নেমেছে পুরো শুটিং ইউনিট। সবাই ব্যস্ত হোটেলের গাড়ি ধরতে। তবে সবার আগ্রহ নায়ক-নায়িকাকে ঘিরে। এই ইউনিটের নায়ক সিয়াম আহমেদ আর নায়িকা পূজা চেরি। পরে জানা গেল, ‘শান’ সিনেমার শুটিং ইউনিট দ্বীপটিতে।

কী কারণে তাঁদের দ্বীপে গমন, তা জানালেন সিনেমাটির পরিচালক এম এ রাহিম। তাঁর ভাষ্য, ‘এখানে একটি গানের দৃশ্য ধারণ হবে। বাকি সব কিছুর শুটিং শেষ। মাত্র সেন্টমার্টিনে আসলাম, কাল থেকে শুট শুরু হবে।’ দীর্ঘ যাত্রা শেষে পরিচালক ক্লান্ত, তাই ছুটি চাইলেন। বললেন, কথা হবে পরে। তবে পরিচালককে ছাড়ার আগে তাঁর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, ঈদেই কি মুক্তি পাচ্ছে ‘শান’?

এম এ রাহিমের উত্তর, ‘এখনও পর্যন্ত সেই পরিকল্পনা আছে আমাদের।’ ফিল্মম্যানের ব্যানারে সিনেমাটির গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম উদ দৌলা। সিয়াম-পূজা ছাড়াও ছবিতে অভিনয় করছেন তাসকিন রহমান, অরুণা বিশ্বাস, চম্পা, হাসান ইমাম, মুরাদ পারভেজ, ডন প্রমুখ। ২০১৯ সালের মে-তে ঢাকার উত্তরায় সিনেমাটির চিত্রগ্রহণ শুরু হয়। আসন্ন পবিত্র ঈদুল ফিতরে সিনেমাটির মুক্তির কথা শোনা যাচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris