সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

নতুন অতিথি ঘরে তুললেন ফারিয়া

Paris
Update : শনিবার, ২০ মার্চ, ২০২১

এফএনএস : নতুন অতিথি ঘরে তুললেন দুই বাংলার জনপ্রিয় মুখ নুসরাত ফারিয়া। বৃহস্পতিবার দুপুরে একটি মার্সিডিস গাড়ি কিনেছেন তিনি। সাদা রঙের এ গাড়ির সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে খবরটি জানান এই অভিনেত্রী। ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন‘বাড়িতে তোমাকে স্বাগতম।’ নুসরাত ফারিয়া নতুন অতিথিকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত।

এ অভিনেত্রী বলেন, ‘গাড়িটি আরো আগে কিনতে চেয়েছিলাম। কিন্তু মহামারির কারণে পারিনি। পরিকল্পনা ছিল মুম্বাই থেকে ফিরেই গাড়িটি কিনব।’ জানা যায়, নুসরাত ফারিয়া মার্সিডিজ-বেঞ্জ সিএলএ২০০ ২০২০’ মডেলের গাড়ি কিনেছেন। বাংলাদেশে যার বাজার মূল্য ৮৫ লাখ টাকার মতো। ২০১৮ সালে নুসরাত ফারিয়া অডি এথ্রি মডেলের একটি গাড়ি কিনেছিলেন।

তার আগে ব্যবহার করতেন টয়োটা জি করোলা। বঙ্গবন্ধুর বায়োপিকে ১৮-২৯ বছর বয়সী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। শুটিং শেষে কিছুদিন আগে মুম্বাই থেকে দেশে ফিরেন তিনি। অন্যদিকে নুসরাত অভিনীত ওয়েব ফিল্ম ‘যদি…কিন্তু… তবুও…’ মুক্তি পাবে আগামী ৩০ মার্চ। তা ছাড়া বেশ কিছু সিনেমার কাজ তার হাতে রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris