সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

অশ্লীলতার পথ বেছে নিলেন মধুমিতা

Paris
Update : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

এফএনএস : ‘ছেলেরা ফুল প্যান্ট আর মেয়েরা কেন হাফ প্যান্ট পরবে?’, ‘তুমি তো বেবি হয়ে গেছো’, ‘তোমাদের স্কুলে এমন খোলা চুলে যেতে দেয়? আমাদের তো পাছায় মারতো।’, ‘অভিনয়ে টিকতে না পেরে অশ্লীলতার পথ বেছে নিলেন মধুমিতা’, ‘আমি তো ভেবেছি ভুল করে নটি আমেরিকায় (পর্ন সাইট) ঢুকে গিয়েছি।’Ñএক ভিডিওতে নিজের ফেসবুকে করা নেটিজেনদের আপত্তিকর এসব মন্তব্য পড়তে দেখা যায় টলিউড অভিনেত্রী মধুমতি সরকারকে। যেসব নেটিজেন এমন মন্তব্য করেছেন তাদের নাম অবশ্য প্রকাশ করেননি এই অভিনেত্রী।

তবে বেশ কটাক্ষ করে ভিডিওতে মধুমিতা বলেনÑ‘সারা বছর এমন সুন্দর সুন্দর কমেন্টের বন্যায় ভরিয়ে দেয়। ছেলেরা খালি গায়ে বা স্যান্ডো গেঞ্জি পরে ছবি দিলে কোনো অসুবিধা হয় না। কিন্তু মেয়েরা কাজের জন্য শাড়ি বা চুড়িদার ছাড়া মিনি স্কার্ট বা হাফ প্যান্ট পরে ছবি পোস্ট করলেই তারা নটি আমেরিকার আর্টিস্ট!’ নোংরা মন্তব্য করার প্রতিবাদ জানিয়ে যে ভিডিও পোস্ট করেন মধুমিতা, তাতেও অনেককে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়! তাই সকলের উদ্দেশ্যে মধুমিতা বলেন, ‘আগে ঠিক করে মেয়েদের সম্মানটা দিতে শেখো।’ পৃথিবীর সব ফিল্ম ইন্ডাস্ট্রি বা শোবিজ অঙ্গনের তারকারাই সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব।

কিন্তু অধিকাংশ অভিনেত্রীদের প্রতিনিয়ত এমন ট্রলের মুখে পড়তে হয়। কিছুদিন আগেও নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা, টলিউডের শ্রাবন্তী চ্যাটার্জি, নুসরাত জাহানসহ বেশ কজন। কিছুদিন আগে সিকিম থেকে কলকাতায় ফিরেছেন মধুমিতা সরকার। পারিবারিক বন্ধুদের সঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন তিনি। অন্যদিকে পরমব্রত চ্যাটার্জি অভিনীত ‘ট্যাংরা ব্লুজ’ ওয়েব সিরিজে দেখা যাবে মধুমিতাকে। বর্তমানে ওয়েব সিরিজটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।


আরোও অন্যান্য খবর
Paris