২২ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শবে বরাত কবে জানা যাবে আজ

প্রকাশিত: ১৪ মার্চ ২০২১, ১১:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: ধর্ম-চিন্তা-জ্ঞানার্জন
শবে বরাত কবে জানা যাবে আজ
বিজ্ঞাপন

এফএনএস : পবিত্র শবে বরাত কবে জানা যাবে আজ রোববার সন্ধ্যায়। ১৪৪২ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা, পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণ এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

গতকাল শনিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বরে টেলিফোন ও ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন