সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বিজেপিতে প্রেমিক তৃণমূলে প্রেমিকা

Paris
Update : শুক্রবার, ১২ মার্চ, ২০২১

এফএনএস : পশ্চিমবঙ্গে এখন বইছে নির্বাচনের হাওয়া। কয়েকদিন পরেই বিধানসভা নির্বাচন। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন টলিউড তারকারা। নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন অভিনেতা বনি কাপুর। বুধবার (১০ মার্চ) হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলে যোগ দেন এই অভিনেতা। এই সময় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

বিজেপিতে যোগ দিয়ে বনি বলেন, ‘মানুষের জন্য কাজ করতে চাই। গুরুজনের নির্দেশ মতো চলব।’ এদিকে, বনি বিজেপিতে যোগ দিলেও প্রেমিকা কৌশানি নাম লেখিয়েছেন শত্রু শিবির তৃণমূলে। কৃষ্ণনগর উত্তরের বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন তিনি। ইতোমধ্যে প্রচারও শুরু করেছেন। নির্বাচনের জন্য বর্তমানে সেখানেই থাকছেন এই অভিনেত্রী। তবে এখানেই শেষ নয়, বনির মা পিয়া সেনগুপ্তও কিছুদিন আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন।

তিনি বলেন, ‘মমতা ব্যানার্জির সৈনিক ও কর্মী হিসেবে আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছি। ছোট থেকেই আমি তার আদর্শে অনুপ্রাণিত।’ পিয়া সেনগুপ্ত জানান, তার বাবা অভিনেতা সুখেন দাস মমতা ব্যানার্জিকে ভীষণ স্নেহ করতেন ও সম্মান করতেন। তৃতীয়বারও মমতা ব্যানার্জিকেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। পাশাপাশি শেষ রক্তবিন্দু দিয়ে দলের কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার অঙ্গীকার করেন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris