১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ৫ ধাপে ইউপিতে ভোট হবে, আগমী বৃহস্পতিবারের মধ্যে তারিখ ঘোষণারাজশাহীতে হলিক্রস স্কুলের নির্মাণাধীন ভবনের ছাদে ধস, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন?রাজশাহী আদালতের আইনজীবীকে আঘাতকারীদের বিচার নিশ্চিতের দাবীসার্জেন্ট সাবিহা’র অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা প্রবেশ নিয়ে নিউরন কোচিংয়ের সাইফুলের অজুহাতে রহস্যচাঁপাইনবাবগঞ্জে ওসির বিরুদ্ধে ঘুষ দাবি ও হয়রানি করার অভিযোগমিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার ফেন্সিং নির্মাণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রীদেশে ধান উৎপাদনে কৃষকের খরচ ধারাবাহিকভাবে বাড়ছে

মেডিকেল কলেজ স্থাপনের বরাদ্দ অন্য প্রকল্পে নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০, ৭:৩৮ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
মেডিকেল কলেজ স্থাপনের বরাদ্দ অন্য প্রকল্পে নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়
বিজ্ঞাপন

এফএনএস : ২০২০-২০২১ অর্থবছরে বার্ষিক উন্নয়ন প্রকল্পে (এডিপি) বরাদ্দ থাকা মেডিকেল কলেজ নির্মাণের একটি প্রকল্পের টাকা কমিয়ে কক্সবাজারের জেন্ডারবিষয়ক এক প্রকল্পে দেয়ার প্রস্তাব করেছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গতকাল সোমবার পরিকল্পনা কমিশন তাতে সায় দিয়েছে।

এতে চলতি অর্থবছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেই ‘এস্টাবলিশমেন্ট অব ৫০০ বেডেড হসপিটাল অ্যান্ড এনসিলারি ভবন ইন যশোর, কক্সবাজার, পাবনা ও আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ এবং জননেতা নুরুল হক আধুনিক হাসপাতাল, নোয়াখালী’ প্রকল্পের বরাদ্দ কমে তাদের ‘হেলথ অ্যান্ড জেন্ডার সাপোর্ট অ্যাট কক্সবাজার ডিস্ট্রিক্ট’ প্রকল্পে বরাদ্দ যাচ্ছে।

চলতি অর্থবছরের এডিপিতে ২৫৬ কোটি ৭২ লাখ টাকা বরাদ্দ ছিল ‘এস্টাবলিশমেন্ট অব ৫০০ বেডেড হসপিটাল অ্যান্ড এনসিলারি ভবন ইন যশোর, কক্সবাজার, পাবনা ও আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ এবং জননেতা নুরুল হক আধুনিক হাসপাতাল, নোয়াখালী’ প্রকল্পের জন্য। সেখান থেকে ৬০ কোটি ৩০ লাখ টাকা যাচ্ছে চলতি অর্থবছরে বরাদ্দ না থাকা ‘হেলথ অ্যান্ড জেন্ডার সাপোর্ট অ্যাট কক্সবাজার ডিস্ট্রিক্ট’ প্রকল্পে।

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বক্তব্য হলো, ‘প্রস্তাবিত উপযোজন অনুমোদিত হলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ২০২০-২০২১ অর্থবছরের এডিপিতে বরাদ্দ করা মোট প্রকল্প সাহায্যের কোনো পরবর্তন হবে না এবং প্রকল্প সাহায্য বরাদ্দ করা অর্থের সৎ ব্যবহার বৃদ্ধি পাবে। এ অবস্থায় উপরের প্রকল্প সাহায্য বাবদ বরাদ্দ উপযোজন প্রস্তাবটি অনুমোদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন